১৪তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান
১০০ নম্বরের MCQ
১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন আর সঠিক উত্তর। প্রতিটি প্রশ্নের নিচের লিংকে আছে ব্যাখ্যা, প্রশ্নটি আর কোন বিসিএস-এ এসেছে আর একই টপিকের আরও প্রশ্ন।
বাংলা ভাষা ও সাহিত্য
প্রশ্ন ১
"বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী"- এই কবিতাংশটুকুর কবি কে?- বেনজীর আহমেদ
- কাজী নজরুল ইসলামসঠিক উত্তর
- জীবনানন্দ দাশ
- শামসুর রাহমান
প্রশ্ন ২
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?- রবীন্দ্রনাথ ঠাকুর
- রাজশেখর বসু
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- বিহারীলাল চক্রবর্তীসঠিক উত্তর
প্রশ্ন ৩
বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?- জগৎ মোহিনী
- বসন্তকুমারীসঠিক উত্তর
- আয়না
- মোহনী প্রেমপাস
প্রশ্ন ৪
কোন বানানটি শুদ্ধ?- বিভিসীকা
- বিভীষিকাসঠিক উত্তর
- বীভিষিকা
- বীভিষীকা
প্রশ্ন ৫
বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?- দশম থেকে চতুর্দশ শতাব্দীসঠিক উত্তর
- একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
- দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
- ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
প্রশ্ন ৬
যৌগিক বাক্যের অন্যতম গুণ কী?- একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
- একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
- দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠনসঠিক উত্তর
- দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
প্রশ্ন ৭
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী?- অনিষ্টে ইষ্ট লাভ
- চির অশান্তিসঠিক উত্তর
- অরাজক দেশ
- সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
প্রশ্ন ৮
কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?- আনোয়ার পাশা
- ইস্তাম্বুল যাত্রীর পত্র
- কুচবরণের কন্যেসঠিক উত্তর
- সোনার শিকল
প্রশ্ন ৯
কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত?- আট কপালেসঠিক উত্তর
- উড়নচণ্ডী
- ছা-পোষা
- ভূশণ্ডির কাক
প্রশ্ন ১০
কার সম্পাদনায় 'সংবাদ প্রভাকর' প্রথম প্রকাশিত হয়?- প্রমথনাথ চৌধুরী
- ঈশ্বরচন্দ্র গুপ্তসঠিক উত্তর
- প্যারীচাঁদ মিত্র
- দীনবন্ধু মিত্র
প্রশ্ন ১১
মৌলিক শব্দ কোনটি?- গোলাপসঠিক উত্তর
- শীতল
- নেয়ে
- গৌরব
প্রশ্ন ১২
যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?- ডাকাবুকা
- তুলশী বনের বাঘ
- তামার বিষ
- ঢাকের বাঁয়াসঠিক উত্তর
প্রশ্ন ১৩
'আমীর হামজা' কাব্য রচনা করেন কে?- আলাওল
- ফকির গরীবুল্লাহসঠিক উত্তর
- সৈয়দ হামজা
- রেজাউদ্দৌলা
প্রশ্ন ১৪
বাংলা লিপির উৎস কী?- সংস্কৃত লিপি
- চীনা লিপি
- আরবি লিপি
- ব্রাহ্মী লিপিসঠিক উত্তর
প্রশ্ন ১৫
কোনটি বিশেষণ বাচক শব্দ?- জীবন
- জীবনীসঠিক উত্তর
- জীবিকা
- জীবাণু
প্রশ্ন ১৬
বর্ণ হচ্ছে-- শব্দের ক্ষুদ্রতম অংশ
- একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
- ধ্বনি নির্দেশক প্রতীকসঠিক উত্তর
- ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
প্রশ্ন ১৭
কবি জসিমউদ্দীনের জীবনকাল কোনটি?- ১৯০৩-১৯৭৬সঠিক উত্তর
- ১৮৮৯-১৯৬৬
- ১৮৯৯-১৯৭৯
- ১৯১০-১৯৮৭
প্রশ্ন ১৮
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-- ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়সঠিক উত্তর
- বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
- প্রকৃতি বিপুল ঐশ্বর্য্যের অধিকারী
- ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়
প্রশ্ন ১৯
জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-- সমাজ
- পানি
- মিছিল
- নদীসঠিক উত্তর
প্রশ্ন ২০
কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?- প্রমথনাথ বিশী
- প্রমথ চৌধুরীসঠিক উত্তর
- প্রেমেন্দ্র মিত্র
- প্রমথ নাথ বসু
ইংরেজি ভাষা ও সাহিত্য
প্রশ্ন ২১
You should show good manners in the company of young ladies. Which is the appropriate phrase for the underlined expression above?- behave gentlyসঠিক উত্তর
- practise manners
- behave yourself
- do not talk rudely
প্রশ্ন ২২
The invention of computer has turned over a new leaf in the history of modern technology. Which of the following is nearest in meaning to the italicized idiom above?- created a new history
- began a new civiliztion
- opened a new chapterসঠিক উত্তর
- created a sensation
প্রশ্ন ২৩
Trying unitedly we were able to have our project approved against strong oppositions. Which of the following says nearly the same as 'against' above?- in the wake of
- in the guise of
- in the plea of
- in the teeth ofসঠিক উত্তর
প্রশ্ন ২৪
Not many people can commit such a heinous crime in cold blood. What does the italicized idiom above mean?- in cool brain and calculated thoughtসঠিক উত্তর
- so patiently and thoughtfully
- so impatiently and thoughtlessly
- stirred by sudden emotion
প্রশ্ন ২৫
The condition of most slum dwellers is so miserable that it cannot be described in words. Which is the best phrase for the underlined expression above?- beggars descriptionসঠিক উত্তর
- cuts to the quick
- boils down to this
- keeps open house
প্রশ্ন ২৬
A speech full of too many word is-- A big speech
- Maiden speech
- An unimportant speech
- A verbose speechসঠিক উত্তর
প্রশ্ন ২৭
To meet trouble half-way means-- To be puzzled
- To get nervousসঠিক উত্তর
- To be disappointed
- To bear up
প্রশ্ন ২৮
'Paradise Lost' attempted to-- Justify the ways of man to God
- Justify the ways of God to menসঠিক উত্তর
- Show that the Satan and God have equal power
- Explain why good and evil are necessary
প্রশ্ন ২৯
What is the meaning of the idiom 'a round dozen'?- a little less than a dozen
- a little more than a dozen
- a full dozenসঠিক উত্তর
- round about a dozen
প্রশ্ন ৩০
What is the meaning of 'Soft Soap'?- Flatter for self-motivesসঠিক উত্তর
- To speak high of others
- To speak ill of others
- To recognise other's good deeds
প্রশ্ন ৩১
People who assume that no evil can befall them are foolishly-- ardent
- complacentসঠিক উত্তর
- confident
- apprehensive
প্রশ্ন ৩২
One who unduly forwards in rendering services for others is not generally liked in society. Which of the following words represents truly the character of the person mentioned above?- benevolent
- official
- officiousসঠিক উত্তর
- bureaucratic
প্রশ্ন ৩৩
What kind of man is quite the opposite type of 'supercilious'?- Affableসঠিক উত্তর
- Haughty
- Disdainful
- Wicked
প্রশ্ন ৩৪
How many eggs have your hens ___ this month? Which of the following words best completes the above sentence?- lain
- laidসঠিক উত্তর
- lay
- lied
প্রশ্ন ৩৫
The walls of our house have been painted ______ green. Which is the correct preposition in the blank above?- no prepositionসঠিক উত্তর
- by
- in
- with
প্রশ্ন ৩৬
Can you tell me where________? Which of the following is the best clause in the above sentence?- does Mr. Ali live
- Mr. Ali does live
- Mr. Ali livesসঠিক উত্তর
- lives Mr. Ali
প্রশ্ন ৩৭
What is the full name of the great American short story writer O'Henry?- Walt Whitman
- William Sydney Porterসঠিক উত্তর
- Marjorie Kinnan Rawlings
- Mark Twain
প্রশ্ন ৩৮
Now-a-days many villages are lit _______ electricity. Which is the correct preposition in the above blank?- with
- byসঠিক উত্তর
- from
- on
প্রশ্ন ৩৯
The second anniversary celebration of our college will be held on December 15. Which of the following is the correct phrase for 'will be held' above?- takes off
- comes offসঠিক উত্তর
- will bring about
- will come round
প্রশ্ন ৪০
Dog days means-- a period of being carefree
- a period of having youthful flings
- a period of misfortune
- hot weatherসঠিক উত্তর
গাণিতিক যুক্তি
প্রশ্ন ৪১
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?- ৪৭
- ৩৬
- ২৫সঠিক উত্তর
- ১৪
মানসিক দক্ষতা
প্রশ্ন ৪২
একটি ঘড়িতে ৬টার ঘণ্টা ধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২ টার ঘণ্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে।- ১১ সেকেন্ডসঠিক উত্তর
- ১০ সেকেন্ড
- ১২ সেকেন্ড
- ৫১/৫ সেকেন্ড
গাণিতিক যুক্তি
প্রশ্ন ৪৩
এক গোয়ালা তার 'n' সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্ন লিখিতভাবে বণ্টন করে করে দিল: প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুত্রকে ১/৫ অংশ এবং বাকি ৭টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?- ১০০টি
- ১৪০টিসঠিক উত্তর
- ১৮০টি
- ২০০টি
প্রশ্ন ৪৪
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?- ১২ ফুট
- ৯ ফুট
- ৬ ফুটসঠিক উত্তর
- ৩ ফুট
প্রশ্ন ৪৫
এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?- ১ কিলোগ্রাম
- ১০ কিলোগ্রাম
- ১০০ কিলোগ্রামসঠিক উত্তর
- ১০০০ কিলোগ্রাম
প্রশ্ন ৪৬
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?- ৬ সে.মি.
- ৫ সে.মি.সঠিক উত্তর
- ৮ সে.মি.
- ৭ সে.মি.
প্রশ্ন ৪৭
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?- ৮% (বৃদ্ধি)সঠিক উত্তর
- ৮% (হ্রাস)
- ১০৮% (বৃদ্ধি)
- ১০৮% (হ্রাস)
প্রশ্ন ৪৮
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?- (১/২) (ভূমি × উচ্চতা)
- দৈর্ঘ্য × প্রস্থ
- ২ (দৈর্ঘ্য × প্রস্থ)
- ভূমি × উচ্চতাসঠিক উত্তর
প্রশ্ন ৪৯
\(\frac{1}{2}\{(a+b)^2+(a-b)^2\}\) = কত?- \(a^2 + b^2\)সঠিক উত্তর
- \(a^2 - b^2\)
- \(\frac{(a+b)^2}{2} - \frac{(a-b)^2}{2}\)
- \((a + b)^2 + (a - b)^2\)
প্রশ্ন ৫০
\(a^m \cdot a^n = a^{m+n}\) কখন হবে?- m ধনাত্মক হলে
- n ধনাত্মক হলে
- m ও n ধনাত্মক হলেসঠিক উত্তর
- m ধনাত্মক ও ঋণাত্মক হলে
প্রশ্ন ৫১
শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?- ২০,০০০ টাকা
- ২৫,০০০ টাকাসঠিক উত্তর
- ৩০,০০০ টাকা
- ৩৫,০০০ টাকা
সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫২
রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক-- আসলের সমান হবে
- আসলের চেয়ে বেশি হবেসঠিক উত্তর
- আসলের চেয়ে কম হবে
- আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে
প্রশ্ন ৫৩
দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর?- লাল
- সবুজ
- নীল
- বেগুনীসঠিক উত্তর
প্রশ্ন ৫৪
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?- শূন্যতায়
- কঠিন পদার্থে
- তরল পদার্থে
- বায়বীয় পদার্থেসঠিক উত্তর
প্রশ্ন ৫৫
বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?- গাড়ির মধ্যেই বসে থাকবেনসঠিক উত্তর
- কোনো গাছের তলায় আশ্রয় নিবেন
- বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
- বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন
প্রশ্ন ৫৬
কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?- প্রতিফলন
- প্রতিধ্বনিসঠিক উত্তর
- প্রতিসরণ
- প্রতিসরাঙ্ক
প্রশ্ন ৫৭
কোথায় সাঁতার কাটা সহজ?- পুকুরে
- বিলে
- নদীতে
- সাগরেসঠিক উত্তর
প্রশ্ন ৫৮
'এভিকালচার' বলতে কী বুঝায়?- উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি
- পাখিপালন বিষয়াদিসঠিক উত্তর
- বাজ পাখিপালন বিষয়াদি
- উড়োজাহাজ ব্যবস্থাপনা
প্রশ্ন ৫৯
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?- সাদা
- কালোসঠিক উত্তর
- লাল
- ধূসর
প্রশ্ন ৬০
সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কী গ্যাস ব্যবহার করা হয়?- নাইট্রোজেনসঠিক উত্তর
- হিলিয়াম
- নিয়ন
- অক্সিজেন
প্রশ্ন ৬১
বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?- ১৮ সেন্টিমিটার
- ২০ সেন্টিমিটার
- ২৩ সেন্টিমিটারসঠিক উত্তর
- ২৫ সেন্টিমিটার
বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬২
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?- কুড়িগ্রাম
- নীলফামারী
- পঞ্চগড়
- লালমনিরহাটসঠিক উত্তর
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
প্রশ্ন ৬৩
'দক্ষিণ তালপট্টি' দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?- বালেশ্বর
- হাড়িয়াভাঙ্গাসঠিক উত্তর
- রূপসা
- ভৈরব
বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৪
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?- হামিদুর রহমান
- তানভীর কবীর
- মাইনুল হোসেনসঠিক উত্তর
- নিতুন কুণ্ডু
প্রশ্ন ৬৫
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?- ঢাকা
- ময়নামতি
- রাজশাহী
- সোনারগাঁওসঠিক উত্তর
প্রশ্ন ৬৬
'ছিয়াত্তরের মন্বন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?- বাংলা ১৭০৬ সালে
- বাংলা ১১৭৬ সালেসঠিক উত্তর
- বাংলা ১৩৭৬ সালে
- ইংরেজি ১৮৭৬ সালে
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
প্রশ্ন ৬৭
পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?- মহানন্দাসঠিক উত্তর
- ব্রহ্মপুত্র
- কুমার
- যমুনা
বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৮
'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী'-এটি কার ঘোষণা?- তিতুমীর
- ফকির মজনু শাহ
- দুদু মিয়াসঠিক উত্তর
- হাজী শরীয়তউল্লাহ
প্রশ্ন ৬৯
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?- সিপাহীসঠিক উত্তর
- ল্যান্স নায়েক
- হাবিলদার
- ক্যাপ্টেন
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
প্রশ্ন ৭০
যমুনা নদী কোথায় পতিত হয়েছে?- পদ্মায়সঠিক উত্তর
- বঙ্গোপসাগরে
- ব্রহ্মপুত্রে
- মেঘনায়
প্রশ্ন ৭১
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?- পঞ্চগড়সঠিক উত্তর
- ঠাকুরগাঁও
- দিনাজপুর
- লালমনিরহাট
বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭২
বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?- ১২ অক্টোবর, ১৯৭২সঠিক উত্তর
- ১৬ ডিসেম্বর, ১৯৭২
- ২৬ মার্চ, ১৯৭৩
- ১৬ ডিসেম্বর, ১৯৭৩
প্রশ্ন ৭৩
১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?- এক রাজনৈতিক মতবাদের
- এক সাংস্কৃতিক আন্দোলনের
- এক নতুন জাতীয় চেতনারসঠিক উত্তর
- এক নতুন সমাজ ব্যবস্থার
প্রশ্ন ৭৪
ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?- টিএসপি
- ইউরিয়াসঠিক উত্তর
- পটাশ
- অ্যামোনিয়াম সালফেট
প্রশ্ন ৭৫
বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?- নারায়ণগঞ্জ
- কক্সবাজার
- চট্টগ্রাম
- খুলনাসঠিক উত্তর
প্রশ্ন ৭৭
কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে?- কৃষি ব্যাংক
- গ্রামীণ ব্যাংকসঠিক উত্তর
- সমবায় ব্যাংক
- ইসলামী ব্যাংক
প্রশ্ন ৭৮
চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কী?- আখের ছোবড়া
- বাঁশসঠিক উত্তর
- জারুল গাছ
- নল-খাগড়া
প্রশ্ন ৭৯
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?- কামরুল হাসানসঠিক উত্তর
- জয়নুল আবেদিন
- হাশেম খান
- হামিদুর রহমান
প্রশ্ন ৮০
মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?- ২৬ মার্চ, ১৯৭১
- ১০ এপ্রিল, ১৯৭১সঠিক উত্তর
- ৬ সেপ্টেম্বর, ১৯৭১
- ১০ নভেম্বর, ১৯৭১
আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮১
১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে 'একদেশ, দুই নীতি' চালু হবে?- লাওস
- ভিয়েতনাম
- মঙ্গোলিয়া
- গণচীনসঠিক উত্তর
প্রশ্ন ৮২
এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী?- জাপানকে সাহায্য করা
- ভিয়েতনামকে দমন করা
- 'আসিয়ান' জোটকে সমর্থন করাসঠিক উত্তর
- দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা
প্রশ্ন ৮৪
জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?- সুইজারল্যান্ড
- পোল্যান্ড
- অস্ট্রিয়াসঠিক উত্তর
- ডেনমার্ক
প্রশ্ন ৮৫
রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কী?- নলিনী
- নাথু
- থানু
- ধানুসঠিক উত্তর
প্রশ্ন ৮৬
দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?- ইয়েন
- পেসো
- ইউয়ান
- উয়নসঠিক উত্তর
প্রশ্ন ৮৭
ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?- UNIMOG
- UNGOMAP
- UNFICP
- UNIIMOGসঠিক উত্তর
প্রশ্ন ৮৮
প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?- প্রথম সোমবারসঠিক উত্তর
- দ্বিতীয় সোমবার
- তৃতীয় সোমবার
- চতুর্থ সোমবার
প্রশ্ন ৮৯
কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?- UNV
- DTCD
- UNFPA
- UNDPসঠিক উত্তর
প্রশ্ন ৯০
ক্যাটালন কোন দেশের ভাষা?- স্পেনসঠিক উত্তর
- বেলজিয়াম
- নাইজেরিয়া
- মঙ্গোলিয়া
প্রশ্ন ৯১
'গ্লাসনস্ত'-এর অর্থ কী?- সমাজতন্ত্রের সংগঠন
- সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
- খোলামেলা আলোচনাসঠিক উত্তর
- সমাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা
প্রশ্ন ৯২
কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?- IBRD
- IDA
- IMFসঠিক উত্তর
- IFC
প্রশ্ন ৯৩
কোনটি 'ওআইসি'-এর অঙ্গসংস্থা নয়?- আন্তর্জাতিক ইসলামী আদালত
- সাধারণ সচিবালয়
- ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্রসঠিক উত্তর
- ইসলামী উন্নয়ন ব্যাংক
প্রশ্ন ৯৪
কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?- ১৯৬৫ সালে
- ১৯৬৬ সালেসঠিক উত্তর
- ১৯৬৭ সালে
- ১৯৬৮ সালে
প্রশ্ন ৯৫
ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে _________।- জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
- সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
- পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা
- সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করাসঠিক উত্তর
প্রশ্ন ৯৬
পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে 'গোল্ডেন ট্রায়েঙ্গেল বলা হয়?- মিয়ানমার, থাইল্যান্ড ও চীন
- মিয়ানমার, থাইল্যান্ড ও লাওসসঠিক উত্তর
- মিয়ানমার, আফগানিস্তান ও কম্বোডিয়া
- ইরান, আফগানিস্তান ও পাকিস্তান
প্রশ্ন ৯৭
তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?- ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর
- ১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারিসঠিক উত্তর
- ১৯৬৭ সালের ৩০ জানুয়ারি
প্রশ্ন ৯৮
বিশ্বখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর কে?- মাইকেল অ্যাঞ্জেলো
- লিওনার্দো দ্য ভিঞ্চিসঠিক উত্তর
- পাবলো পিকাসো
- ভ্যানগগ
প্রশ্ন ৯৯
কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?- জর্ডান
- লেবানন
- ইরানসঠিক উত্তর
- বাহরাইন
প্রশ্ন ১০০
কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?- ধর্ম
- জাতি
- সংস্কৃতিসঠিক উত্তর
- ভাষা