১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯১
'গ্লাসনস্ত'-এর অর্থ কী?
- সমাজতন্ত্রের সংগঠন
- সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
- খোলামেলা আলোচনাসঠিক উত্তর
- সমাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা
উত্তর: (গ) খোলামেলা আলোচনা
ব্যাখ্যা
সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতায় এসে গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা নামে দুটি সংস্কার নীতি গ্রহণ করেন। স্নায়ুযুদ্ধের অবসান ও যুক্তরাষ্ট্র-সোভিয়েত সম্পর্ক উষ্ণ করতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।
গ্লাসনস্ত: শব্দের অর্থ মুক্তবস্থা বা খোলা হাওয়া। এই নীতিতে মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়।
পেরেস্ত্রইকা: শব্দের অর্থ পুনর্গঠন। এর মাধ্যমে আর্থিক ও সামাজিক সংস্কার করা হয়। সোভিয়েত ইউনিয়ন আগে ভারী ও সামরিক শিল্পে বেশি গুরুত্ব দিত, ফলে তথ্যপ্রযুক্তি ও ভোগ্যপণ্যের উৎপাদন গড়ে ওঠেনি এবং বিশ্ববাণিজ্যে দেশটি পিছিয়ে পড়ে। এই অবস্থা বদলাতে অর্থনৈতিক উদারীকরণ নীতি নেওয়া হয়।
একই টপিকের আরও প্রশ্ন
- পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে 'গোল্ডেন ট্রায়েঙ্গেল বলা হয়?১৪তম বিসিএস
- কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?১৪তম বিসিএস
- মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?১৩তম বিসিএস
- সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য -১২তম বিসিএস
- '৫০০ দিনের প্ল্যান' বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে -১২তম বিসিএস
- হাজার হ্রদের দেশ কোনটি?১২তম বিসিএস