১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮০

মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?

  1. ২৬ মার্চ, ১৯৭১
  2. ১০ এপ্রিল, ১৯৭১সঠিক উত্তর
  3. ৬ সেপ্টেম্বর, ১৯৭১
  4. ১০ নভেম্বর, ১৯৭১

উত্তর: (খ) ১০ এপ্রিল, ১৯৭১

ব্যাখ্যা

১০ এপ্রিল, ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। এই দিনে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়।

মুজিবনগর সরকার:
- শপথ গ্রহণ: ১৭ এপ্রিল ১৯৭১, মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায়; শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।
- প্রধান: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নামানুসারে স্থানের নাম হয় মুজিবনগর।
- শপথের দুই ঘণ্টা পর পাকিস্তানি বিমান মুজিবনগরে বোমা বর্ষণ করে; পরে সরকারের সদর দপ্তর কলকাতার ৮ নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মুক্তিযুদ্ধ (১৯৭১) (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৫০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মুক্তিযুদ্ধ (১৯৭১): সব প্রশ্ন ও উত্তর →