১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭০
যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
- পদ্মায়সঠিক উত্তর
- বঙ্গোপসাগরে
- ব্রহ্মপুত্রে
- মেঘনায়
উত্তর: (ক) পদ্মায়
ব্যাখ্যা
যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর একটি এবং ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা। যমুনা গোয়ালন্দে পদ্মা নদীতে পতিত হয়েছে।
১৭৮২ থেকে ১৭৮৭ সালের মধ্যে ভূমিকম্প ও ভয়াবহ বন্যায় ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমান যমুনার সৃষ্টি হয়।
- বাংলাদেশ ভূখণ্ডে ব্রহ্মপুত্র-যমুনার দৈর্ঘ্য ২৭৬ কিমি, যার মধ্যে যমুনার দৈর্ঘ্য ২০৫ কিমি।
- নদীটির প্রশস্ততা ৩ কিমি থেকে ২০ কিমি, গড় প্রশস্ততা প্রায় ১০ কিমি।
- যমুনা প্রবাহিত জেলা: বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাইবান্ধা।
- প্রধান উপনদী: তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী। করতোয়া যমুনার দীর্ঘতম ও বৃহত্তম উপনদী।
একই টপিকের আরও প্রশ্ন
- ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?১৩তম বিসিএস
- বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?৫০তম বিসিএস
- বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো?৫০তম বিসিএস
- এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কী কী?৫০তম বিসিএস
- ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে-৫০তম বিসিএস
- বাংলাদেশের নবীনতম নদী কোনটি?৪৬তম বিসিএস