১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৪

১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?

  1. ১২ ফুট
  2. ৯ ফুট
  3. ৬ ফুটসঠিক উত্তর
  4. ৩ ফুট

উত্তর: (গ) ৬ ফুট

ব্যাখ্যা

প্রশ্ন: ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে খুঁটির সঙ্গে ৬০° কোণ উৎপন্ন করে ভূমিতে স্পর্শ করে। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?

সমাধান:
D18 - hCh18 - h60°90°-60°=30°AB
ধরি,
মাটি থেকে h ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে যায়।

ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে খুঁটির সঙ্গে ৬০° কোণ উৎপন্ন করে,
∴ ভাঙ্গা অংশটি ভূমির সঙ্গে ৯০° - ৬০° = ৩০° কোণ উৎপন্ন করে

আমরা জানি,
sin৩০° = লম্ব/অতিভূজ
বা, ১/২ = h/(১৮ - h)
বা, (১৮ - h) = ২h
বা, ৩h = ১৮
∴ h = ৬

অর্থাৎ, মাটি থেকে ৬ ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে গিয়েছিল।
  • BCS Mate-এ এই প্রশ্নে ২৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ত্রিকোণমিতি (গাণিতিক যুক্তি)। এই টপিক থেকে বিসিএস-এ ৬টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ত্রিকোণমিতি: সব প্রশ্ন ও উত্তর →