১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯
জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
- সমাজ
- পানি
- মিছিল
- নদীসঠিক উত্তর
উত্তর: (ঘ) নদী
ব্যাখ্যা
নদী জাতি-বিশেষ্যের উদাহরণ। পানি বস্তু-বিশেষ্য; সমাজ ও মিছিল সমষ্টি-বিশেষ্যের উদাহরণ।
জাতি-বিশেষ্য নির্দিষ্ট নাম না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নাম বোঝায়। যেমন: মানুষ, গরু, ফুল, ফল, নদী, সাগর, পর্বত।
বিশেষ্যের ছয় প্রকার:
| প্রকার | উদাহরণ |
|---|---|
| নাম-বিশেষ্য | হাবিব, ঢাকা, সোমবার, গীতাঞ্জলি |
| জাতি-বিশেষ্য | মানুষ, নদী, পর্বত |
| বস্তু-বিশেষ্য | ইট, লবণ, বই |
| সমষ্টি-বিশেষ্য | জনতা, পরিবার, মিছিল, বাহিনী |
| গুণ-বিশেষ্য | সরলতা, দয়া, আনন্দ |
| ক্রিয়া-বিশেষ্য | পঠন, ভোজন, শয়ন |
একই টপিকের আরও প্রশ্ন
- কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?১৩তম বিসিএস
- 'বিষণ্ণ' শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি?৫০তম বিসিএস
- 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!' – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?৪৫তম বিসিএস
- 'তোমার নাম কী?'—এখানে 'কী' কোন প্রকারের পদ?৪৫তম বিসিএস
- নিচের কোনটি বিশেষ্য পদ?৩৬তম বিসিএস
- 'এ যে আমাদের চেনা লোক'- বাক্যে 'চেনা' কোন পদ?৩৬তম বিসিএস