ব্যবহারের নির্দেশিকা

BCS Mate যেভাবে ব্যবহার করবেন

প্রতিটি কাজ ধাপে ধাপে, ফোনের আসল স্ক্রিনশট আর ছোট ভিডিওসহ। ছবির নম্বর দেওয়া ঘরগুলোর ব্যাখ্যা ছবির নিচে। কম্পিউটারেও সব একই, শুধু মেনু থাকে বাঁ পাশে।

  1. ১. অ্যাকাউন্ট খুলে প্ল্যান তৈরিপ্রথমবার লগইন করলে কয়েকটি প্রশ্নের উত্তর দিলেই প্রতিদিনের পড়ার প্ল্যান তৈরি হয়ে যায়।৪টি ধাপ · ভিডিও
  2. ২. অ্যাপে ঘোরাফেরাহোম, মেনু আর অ্যাকাউন্ট মেনু থেকে কোথায় কী পাবেন।৩টি ধাপ
  3. ৩. ফোনে অ্যাপ ইনস্টল: Play Store ও হোম স্ক্রিনAndroid-এ Play Store থেকে BCS Mate অ্যাপ, iPhone আর কম্পিউটারে হোম স্ক্রিনে রাখা, আর নোটিফিকেশন। যেভাবেই খুলুন, অ্যাকাউন্ট আর অগ্রগতি একই থাকে।৮টি ধাপ
  4. ৪. প্যাকেজ কেনা: দাম ও পেমেন্টওয়েবসাইট বা ওয়েব অ্যাপ থেকে প্যাকেজ কেনার ধাপ, Android অ্যাপ ব্যবহার করলে কোথা থেকে কিনবেন, আর প্যাকেজের দাম।৯টি ধাপ
  5. ৫. ফ্রি ট্রায়াল ও বন্ধুকে আমন্ত্রণনতুন অ্যাকাউন্টে প্রথম ৭ দিন বেসিক প্যাকেজের সব লেসন আর ব্যবহার ফ্রি, কারও আমন্ত্রণে যোগ দিলে ১৪ দিন। আর আপনার আমন্ত্রণে বন্ধুরা নিয়মিত পড়লে আপনিও বেসিকের দিন পান।৯টি ধাপ
  6. ৬. প্ল্যান বদলানো: তারিখ, সময়, পড়ার ক্রমপরীক্ষার তারিখ পেছানো, দিনে পড়ার সময় বা কয়টি টপিক পড়বেন তা বদলানো, বিষয়ের জোর আর পড়ার ধরন বদলানো, নিজের মতো দিন সাজানো।৬টি ধাপ · ভিডিও
  7. ৭. আজকের পড়া ও দৈনিক পরীক্ষাপ্রতিদিন কী পড়বেন, কীভাবে শেষ হলে টিক দেবেন, আর দিনের শেষে ছোট পরীক্ষা।৩টি ধাপ · ভিডিও
  8. ৮. পাঠ পড়ার সরঞ্জামহাইলাইট, নোট, পড়ে শোনানো, লেখার আকার, ম্যাপ আর টাইমলাইন: পাঠ ভালোভাবে কাজে লাগানোর নিয়ম।৭টি ধাপ · ভিডিও
  9. ৯. সাথী: এআই টিউটরযে পাঠ বা প্রশ্ন দেখছেন, সেটা নিয়েই বাংলায় জিজ্ঞেস করুন: ব্যাখ্যা, কুইজ, মনে রাখার কৌশল, আজ কী পড়বেন। ফ্রি অ্যাকাউন্টেও আছে।৫টি ধাপ · ভিডিও
  10. ১০. যে টপিকের পাঠ এখনো নেইসব টপিকের পাঠ এখনো লেখা হয়নি। কোন টপিকে পাঠ আছে কীভাবে বুঝবেন, কেন সব টপিকে নেই, আর পাঠ না থাকলে কী দিয়ে পড়বেন।৫টি ধাপ
  11. ১১. সিলেবাস ও টপিক কার্ডপুরো সিলেবাসে টপিক খোঁজা, দুর্বল বা রিভিশন বাকি টপিক আলাদা করা, আর টপিক কার্ডের ব্যবহার।৩টি ধাপ
  12. ১২. অনুশীলন ও মডেল টেস্টপূর্ণ BCS প্রিলিমিনারি, টপিক টেস্ট, ভুল প্রশ্নের টেস্ট; বিষয়, টপিক, প্রশ্নের সংখ্যা, কাঠিন্য আর সময় নিজের মতো বাছাই।৯টি ধাপ · ভিডিও
  13. ১৩. OMR শিটে পরীক্ষাহলের মতো OMR শিটে রেজিস্ট্রেশন নম্বর, সেট কোড আর উত্তরের বৃত্ত ভরাট করার অনুশীলন।৩টি ধাপ · ভিডিও
  14. ১৪. আগের BCS প্রশ্ন ও সমাধানআগের BCS প্রিলিমিনারি, বিশেষ BCS ও অন্য চাকরির প্রশ্নপত্র: উত্তর-ব্যাখ্যাসহ পড়া, বিষয় ধরে ফিল্টার, সময় ধরে পরীক্ষা।৩টি ধাপ · ভিডিও
  15. ১৫. প্রশ্নব্যাংক: খোঁজা ও ফিল্টারশব্দ দিয়ে প্রশ্ন খোঁজা, শুধু BCS-এর প্রশ্ন, কঠিন বা সহজ আগে, বিষয়-টপিক-সাবটপিক ধরে প্রশ্ন।৩টি ধাপ · ভিডিও
  16. ১৬. লাইভ পরীক্ষা, সাপ্তাহিক মেধাতালিকা ও পুরস্কারসবার জন্য একই সময়ে একই প্রশ্ন: রবিবার থেকে বৃহস্পতিবার দৈনিক লাইভ পরীক্ষা, শুক্রবার ২০০ নম্বরের BCS মডেল টেস্ট। সপ্তাহের সব নম্বর মিলিয়ে সাপ্তাহিক মেধাতালিকা, আর শীর্ষ তিনজনের জন্য পুরস্কার।১২টি ধাপ · ভিডিও
  17. ১৭. রিসোর্সসংবিধান, ইতিহাস, বিশ্ব রাজনীতির মতো বড় বিষয় অধ্যায় ধরে পড়া, প্রিয় তালিকায় রাখা।৩টি ধাপ
  18. ১৮. পরিসংখ্যান: প্রস্তুতি মাপাসম্ভাব্য নম্বর, বিষয়ভিত্তিক দখল, পরের এক ঘণ্টা কোথায় দেবেন, আর নম্বর কোথায় হারাচ্ছেন।৩টি ধাপ · ভিডিও
  19. ১৯. ফ্ল্যাশকার্ড ও ভুলের খাতাভুল প্রশ্ন নিজে থেকেই ফ্ল্যাশকার্ড হয়; ঠিক সময়ে রিভিশন করুন।২টি ধাপ · ভিডিও
  20. ২০. সাম্প্রতিক বিষয়াবলিসপ্তাহ বা মাস ধরে বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, পরীক্ষার উপযোগী তথ্য আর সম্ভাব্য প্রশ্নসহ।২টি ধাপ
  21. ২১. ভুল বা সমস্যা জানানকোনো প্রশ্ন, পরীক্ষা, পাঠ, রিসোর্স, লাইভ পরীক্ষা, মেধাতালিকা বা এআই-এর উত্তরে ভুল পেলে সরাসরি জানান। প্রতিটি রিপোর্ট অ্যাডমিন দেখে ঠিক করেন।৭টি ধাপ