১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২০

কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?

  1. প্রমথনাথ বিশী
  2. প্রমথ চৌধুরীসঠিক উত্তর
  3. প্রেমেন্দ্র মিত্র
  4. প্রমথ নাথ বসু

উত্তর: (খ) প্রমথ চৌধুরী

ব্যাখ্যা

প্রমথ চৌধুরী বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক এবং তাঁর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল'।

তাঁর গুরুত্বপূর্ণ কাজ:

  • 'বীরবলের হালখাতা' (১৯০২, ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত) — এতে তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
  • বাংলা কাব্যে ইতালীয় সনেটের প্রবর্তন।
  • 'সবুজপত্র' পত্রিকার সম্পাদনা।

কাব্যগ্রন্থ: সনেট পঞ্চাশৎ, পদচারণ।

প্রবন্ধগ্রন্থ: তেল নুন লকড়ি, বীরবলের হালখাতা, নানাকথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানাচর্চা, আত্মকথা।

গল্পগ্রন্থ: চার ইয়ারী কথা, আহুতি, নীললোহিত।

মনে রাখুন: প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম ছিল কৃত্তিবাস ভদ্র ও লেখরাজ সামন্ত।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৭২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রমথ চৌধুরী (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রমথ চৌধুরী: সব প্রশ্ন ও উত্তর →