১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮

কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?

  1. আনোয়ার পাশা
  2. ইস্তাম্বুল যাত্রীর পত্র
  3. কুচবরণের কন্যেসঠিক উত্তর
  4. সোনার শিকল

উত্তর: (গ) কুচবরণের কন্যে

ব্যাখ্যা

'কুচবরণের কন্যে' ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়। এটি বন্দে আলী মিয়ার রচিত শিশুতোষ গল্প।

ইব্রাহিম খাঁর গ্রন্থ:

  • নাটক – আনোয়ার পাশা
  • ভ্রমণকাহিনি – ইস্তাম্বুল যাত্রীর পত্র
  • গল্প – সোনার শিকল
  • অন্যান্য – কামাল পাশা, ঋণ পরিশোধ, আলু বোখরা, ব্যাঘ্র মামা, বেদুঈনদের দেশে

ইব্রাহিম খাঁ: জন্ম ১৮৯৪ সালে টাঙ্গাইলের শাবাজ নগর গ্রামে; স্মৃতিকথা 'বাতায়ন'; নাটকে বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৩); সাহিত্যে একুশে পদক (১৯৭৬); মৃত্যু ১৯৭৮ সালের ২৯ মার্চ, ঢাকায়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →