১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৫
ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে _________।
- জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
- সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
- পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা
- সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করাসঠিক উত্তর
উত্তর: (ঘ) সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
ব্যাখ্যা
ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হলো সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি):
- একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাজনৈতিক দল; জাতি, ধর্ম বা ভাষা নির্বিশেষে সব ভারতীয়ের জন্য উন্মুক্ত
- একটি কর্মী-নির্ভর বা ক্যাডার-বেসড পার্টি, যার লিখিত গঠনতন্ত্র আছে
- দর্শন: একাত্ম মানববাদ, প্রণেতা দীনদয়াল উপাধ্যায়
বিশেষ মর্যাদা বিলুপ্তি: দ্বিতীয়বার ক্ষমতায় এসে নরেন্দ্র মোদীর সরকার ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বিলুপ্ত করে। এর অন্তর্গত ৩৫-এ ধারাও বিলুপ্ত হয়। পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদাপ্রাপ্ত জম্মু-কাশ্মীরকে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ গঠন করা হয়।