১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৭
ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?
- UNIMOG
- UNGOMAP
- UNFICP
- UNIIMOGসঠিক উত্তর
উত্তর: (ঘ) UNIIMOG
ব্যাখ্যা
ইরান-ইরাক যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর নাম UNIIMOG।
- পূর্ণরূপ: United Nations Iran-Iraq Military Observer Group (জাতিসংঘ ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ)।
- ইরান-ইরাক যুদ্ধ: ২২ সেপ্টেম্বর ১৯৮০ - ২০ আগস্ট ১৯৮৮; জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি।
- ১৯৮৮ সালে বাংলাদেশ প্রথমবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়: UNIIMOG (ইরাক-ইরান) ও UNTAG (নামিবিয়া)।
- বাংলাদেশ UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে।
একই টপিকের আরও প্রশ্ন
- প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?১৪তম বিসিএস
- কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?১৪তম বিসিএস
- 'ইউনিডো' (UNIDO)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?১৩তম বিসিএস
- জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?১৩তম বিসিএস
- জাতিসংঘ দিবস পালিত হয় -১১তম বিসিএস
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন-১০ম বিসিএস