১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪
বাংলা লিপির উৎস কী?
- সংস্কৃত লিপি
- চীনা লিপি
- আরবি লিপি
- ব্রাহ্মী লিপিসঠিক উত্তর
উত্তর: (ঘ) ব্রাহ্মী লিপি
ব্যাখ্যা
ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব। ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতকের দিকে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে; বাংলা লিপি এই কুটিল লিপির পরিবর্তিত রূপ।
- ব্রাহ্মী লিপির তিনটি রূপ: সারদা, নাগর ও কুটিল।
- বাংলা লিপিতে মূল বর্ণ ৫০টি: স্বরবর্ণ ১১টি, ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- অহমিয়া, বোড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়।
- সংস্কৃত ও মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হত।