১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৩

এক গোয়ালা তার 'n' সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্ন লিখিতভাবে বণ্টন করে করে দিল: প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুত্রকে ১/৫ অংশ এবং বাকি ৭টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?

  1. ১০০টি
  2. ১৪০টিসঠিক উত্তর
  3. ১৮০টি
  4. ২০০টি

উত্তর: (খ) ১৪০টি

ব্যাখ্যা

ধরি, গোয়ালার মোট গাভীর সংখ্যা = n

প্রথম তিন পুত্র মিলে পায়: \(\frac{1}{2}+\frac{1}{4}+\frac{1}{5}=\frac{19}{20}\) অংশ।

তাহলে বাকি গাভী (চতুর্থ পুত্র পায়) = \(\frac{n}{20}\) এবং এটি ৭টি।

\[\frac{n}{20}=7 \Rightarrow n=140\]

অর্থাৎ, গোয়ালার মোট গাভী ছিল ১৪০টি।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: অনুপাত, সমানুপাত ও অংশীদারি (গাণিতিক যুক্তি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

অনুপাত, সমানুপাত ও অংশীদারি: সব প্রশ্ন ও উত্তর →