১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৩
কোনটি 'ওআইসি'-এর অঙ্গসংস্থা নয়?
- আন্তর্জাতিক ইসলামী আদালত
- সাধারণ সচিবালয়
- ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্রসঠিক উত্তর
- ইসলামী উন্নয়ন ব্যাংক
উত্তর: (গ) ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
ব্যাখ্যা
ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র 'ওআইসি'-এর অঙ্গ প্রতিষ্ঠান নয়।
OIC (The Organisation of Islamic Cooperation): মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট ও ইসলামিক সহযোগিতা সংস্থা। ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়, ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে। প্রতিষ্ঠাকালীন সদস্য ২৪টি। সদরদপ্তর জেদ্দা, সৌদি আরব। অফিসিয়াল ভাষা আরবি, ইংরেজি ও ফরাসি। প্রথম শীর্ষ সম্মেলন রাবাতে (১৯৬৯)।
OIC-এর অঙ্গসংস্থা:
- ইসলামী শীর্ষ সম্মেলন
- পররাষ্ট্র মন্ত্রী পরিষদ
- স্থায়ী কমিটি
- কার্যনির্বাহী কমিটি
- ইন্টারন্যাশনাল ইসলামিক কোর্ট অফ জাস্টিস
- স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন
- স্থায়ী প্রতিনিধিদের কমিটি
- সাধারণ সচিবালয়
- সহায়ক অঙ্গ
- বিশেষায়িত অঙ্গ
- অধিভুক্ত প্রতিষ্ঠান
একই টপিকের আরও প্রশ্ন
- পিএলও-এর সদর দপ্তর-১০ম বিসিএস
- ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে:৩৮তম বিসিএস
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল-৩৫তম বিসিএস
- মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য?২৭তম বিসিএস
- 'League of Arab States'-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?১৫তম বিসিএস