১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩
বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
- জগৎ মোহিনী
- বসন্তকুমারীসঠিক উত্তর
- আয়না
- মোহনী প্রেমপাস
উত্তর: (খ) বসন্তকুমারী
ব্যাখ্যা
'বসন্তকুমারী' (১৮৭৩) মীর মশাররফ হোসেনের নাটক। এটিকে মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক হিসেবে নির্দেশ করা যায়।
কাহিনি: ইন্দ্রপুরের বিপত্নীক রাজার বৃদ্ধ বয়সে যুবতী স্ত্রী গ্রহণ, রাজপুত্রের প্রতি বিমাতার প্রেম নিবেদন ও প্রত্যাখ্যান, বিমাতার ষড়যন্ত্র এবং পরিশেষে রাজপরিবারের সকলের মৃত্যু। নাটকটির অপর নাম 'বৃদ্ধস্য তরুণী ভার্যা'।
মীর মশাররফ হোসেন:
- ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক; বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী।
- নাটক: বসন্তকুমারী, জমীদার দর্পণ (দ্বিতীয় নাটক), বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়।
- উপন্যাস: বিষাদ-সিন্ধু।
একই টপিকের আরও প্রশ্ন
- কবি জসিমউদ্দীনের জীবনকাল কোনটি?১৪তম বিসিএস
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-১৪তম বিসিএস
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-১৩তম বিসিএস
- কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?১৩তম বিসিএস
- ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?১৩তম বিসিএস
- মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে-১৩তম বিসিএস