১৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬
যৌগিক বাক্যের অন্যতম গুণ কী?
- একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
- একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
- দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠনসঠিক উত্তর
- দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
উত্তর: (গ) দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
ব্যাখ্যা
যৌগিক বাক্য গঠিত হয় দুটি সরল বাক্যের সাহায্যে। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে।
যোজক: এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি। কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (-) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
উদাহরণ:
- হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
- সে ভালো ফল করেছে তাই আমরা আনন্দিত হয়েছি।
- অন্ধকার হয়ে এসেছে অথচ সে বাসায় ফিরেনি।
শর্ত:
- কমপক্ষে দুটি খণ্ডবাক্য থাকবে।
- খণ্ডবাক্যগুলো পরস্পর স্বাধীন, একে অপরের ওপর নির্ভরশীল নয়।
- খণ্ডবাক্যগুলো উপযুক্ত যোজক দ্বারা যুক্ত থাকবে; কখনো যোজক উহ্যও থাকতে পারে।
একই টপিকের আরও প্রশ্ন
- 'মা তাঁর সন্তানদের ভালোবাসেন'- এটি কোন্ ধরণের বাক্য?৫০তম বিসিএস
- নিচের কোনটি যৌগিক বাক্য?৪৪তম বিসিএস
- 'তাতে সমাজজীবন চলে না।' - এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?৪৩তম বিসিএস
- ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’-এটি কোন ধরনের বাক্য?৪৩তম বিসিএস
- “এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলাে” - এ বাক্য কোন ধরনের?৪১তম বিসিএস
- 'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।' এটি কোন বাক্য?৩৩তম বিসিএস