নির্দেশিকা / ৬
প্ল্যান বদলানো: তারিখ, সময়, পড়ার ক্রম
পরীক্ষার তারিখ পেছানো, দিনে পড়ার সময় বা কয়টি টপিক পড়বেন তা বদলানো, বিষয়ের জোর আর পড়ার ধরন বদলানো, নিজের মতো দিন সাজানো।
ধাপ ১ / ৬
পরীক্ষার তারিখ ও পড়ার সময় বদলান
মেনু → প্ল্যান ও সেটিংস। BPSC নতুন তারিখ দিলে বা হাতে আরও সময় চাইলে এখানে তারিখ বদলান, পুরো প্ল্যান নতুন তারিখ ধরে আবার সাজানো হবে।

- পরীক্ষার তারিখ: চেপে ক্যালেন্ডার থেকে নতুন তারিখ বাছুন। তারিখ বাড়ালে প্রতিদিনের পড়া হালকা হয়।
- দিনে পড়ার সময় (ঘণ্টা): সংখ্যা বদলে বাইরে কোথাও চাপুন, সেভ হয়ে যাবে।
- লক্ষ্য স্কোর: ২০০-এর মধ্যে কত পেতে চান। পরিসংখ্যানে এই লক্ষ্যের সঙ্গে আপনার সম্ভাব্য নম্বর মেলানো হয়।
ধাপ ২ / ৬
বিষয়ের জোর বাড়ান-কমান
যে বিষয়ে দুর্বল, সেটা প্ল্যানে আগে ও বেশি আসুক চাইলে এখানে জোর বাড়ান।

- স্লাইডার ডানে টানলে বিষয়টি বেশি আসবে, বাঁয়ে টানলে কম। ছেড়ে দিলেই সেভ।
ধাপ ৩ / ৬
দিনে কয়টি টপিক পড়বেন
রোজ কয়টি নতুন টপিক পড়বেন, সেটা যেকোনো সময় বদলানো যায়। বদলালে নিচের রোডম্যাপ সঙ্গে সঙ্গে নতুন করে সাজানো হয়।

- «অটো» অথবা ২ থেকে ৬টি টপিক। প্রতিটির নিচে লেখা, পুরো সিলেবাস একবার পড়তে কত দিন লাগবে। «অটো» রাখলে দিনের ঘণ্টা ধরে টপিক ঠিক হয়।
- যেটা বেছেছেন, তাতে কত দিন লাগবে, কবে শেষ হবে আর রোজ নতুন পড়ায় কত সময় যাবে। রিভিশন আর অনুশীলন এর বাইরে, সেগুলোর সময় আসে দিনের ঘণ্টা থেকে।
ধাপ ৪ / ৬
পড়ার ধরন বদলান
শুরুতে যে ধরন বেছেছিলেন, সেটা যেকোনো সময় বদলানো যায়। বদলালে নিচের রোডম্যাপ সঙ্গে সঙ্গে নতুন করে সাজানো হয়।

- এক বিষয় শেষ করে পরেরটা: একবারে একটি বিষয়, আপনার সাজানো ক্রমে। নিচে বিষয়ের ক্রম বদলানোর তালিকা আসে।
- সব বিষয় মিলিয়ে: রোজ বাংলা আর ইংরেজি, সঙ্গে আরও দুই-তিনটি বিষয়।
ধাপ ৫ / ৬
রোডম্যাপে কোন দিন কী পড়বেন
নিচে দিন ধরে ধরে কোন টপিক পড়বেন তার তালিকা। কোনো দিন পড়া না হলে বাকি টপিক পরের দিন সবার আগে আসে।

- নিজের মতো সাজান: টপিক অন্য দিনে সরাতে এটা চাপুন।
- প্রতিটি দিনের নাম, তারিখ, কয়টি টপিক আর কত সময় লাগবে।
- টপিকে চাপলে তার টপিক কার্ড খোলে: পাঠ, BCS-এর প্রশ্ন আর নোট।
ধাপ ৬ / ৬
একটি টপিক অন্য দিনে সরান
"নিজের মতো সাজান" চাপার পর ফোনে টপিক সরানো হয় দুই ট্যাপে।

- যে টপিক সরাতে চান, সেটায় চাপুন। টপিকটা দাগ দেওয়া হয়ে যাবে।
- যে দিনে পড়তে চান, সেই দিনের "এই দিনে আনুন" চাপুন। শেষে ওপরে "সেভ করুন" চাপুন। সরানো টপিক পিন হয়ে থাকে, বাকিগুলো নিজেই জায়গা করে নেয়।