নির্দেশিকা / ১৪
আগের BCS প্রশ্ন ও সমাধান
আগের BCS প্রিলিমিনারি, বিশেষ BCS ও অন্য চাকরির প্রশ্নপত্র: উত্তর-ব্যাখ্যাসহ পড়া, বিষয় ধরে ফিল্টার, সময় ধরে পরীক্ষা।
ধাপ ১ / ৩
প্রশ্নপত্র বাছুন
মেনু → আগের পরীক্ষাসমূহ।

- ধরন: BCS প্রিলিমিনারি, বিশেষ BCS, লিখিত, চাকরির প্রশ্ন।
- নাম, মন্ত্রণালয় বা পদ লিখে খুঁজুন।
- যে পরীক্ষার প্রশ্ন চান, তাতে চাপুন। রঙিন দাগে দেখায় কোন বিষয় থেকে কত প্রশ্ন এসেছিল।
ধাপ ২ / ৩
পড়বেন, না পরীক্ষা দেবেন
প্রশ্নপত্র খুললে ওপরে পরীক্ষার বাটন, নিচে সব প্রশ্ন।

- বিষয় দিয়ে ফিল্টার: যেমন শুধু আন্তর্জাতিক বিষয়াবলির প্রশ্ন।
- স্ক্রিনে পরীক্ষা দিন: আসল সময় ধরে।
- OMR শিটে: হলের মতো।
- অনুশীলন: প্রতিটির পর উত্তর দেখে।
- সব উত্তর দেখান: একসঙ্গে সব প্রশ্নের উত্তর।
ধাপ ৩ / ৩
প্রশ্নে চাপুন, ব্যাখ্যা পড়ুন
পরীক্ষা না দিয়েও প্রতিটি প্রশ্নে উত্তর দিয়ে দেখা যায়।

- বিকল্পে চাপলে সঠিক উত্তর সবুজ হয়।
- ব্যাখ্যা।
- কত জন সঠিক উত্তর দেন, টপিকের নাম (চাপলে টপিক কার্ড), ফ্ল্যাশকার্ডে যোগ আর শেয়ার।