নির্দেশিকা / ৮

পাঠ পড়ার সরঞ্জাম

হাইলাইট, নোট, পড়ে শোনানো, লেখার আকার, ম্যাপ আর টাইমলাইন: পাঠ ভালোভাবে কাজে লাগানোর নিয়ম।

ভিডিওতে দেখুন: পাঠ পড়ার সরঞ্জাম

ধাপ ১ / ৭

পাঠের শুরু

আজকের তালিকার "পড়ুন", সিলেবাস বা টপিক কার্ড থেকে পাঠ খোলে। কোনো টপিকে "পড়ুন" না থাকলে তার পাঠ এখনো লেখা হয়নি: দেখুন "যে টপিকের পাঠ এখনো নেই"।

পাঠের শুরু: আজকের তালিকার "পড়ুন", সিলেবাস বা টপিক কার্ড থেকে পাঠ খোলে। কোনো টপিকে "পড়ুন" না থাকলে তার পাঠ এখনো লেখা হয়নি: দেখুন "যে টপিকের পাঠ এখনো নেই"।
  1. টপিকটি BCS-এ কত বার এসেছে, শেষ কবে এসেছে, পড়তে কত মিনিট লাগবে। "রিসোর্সে বিস্তারিত" চাপলে বড় পরিসরে পড়তে পারবেন।
  2. সূচি: যে অংশে যেতে চান, সেখানে চাপুন।
  3. ডান পাশের বাটনগুলো: নোট, স্কেচ আর হাইলাইটের তালিকা।

ধাপ ২ / ৭

ম্যাপ, টাইমলাইন আর ছবিতে চাপুন

পাঠের ম্যাপ, টাইমলাইন আর চার্টগুলো ছুঁয়ে দেখার জন্য।

ম্যাপ, টাইমলাইন আর ছবিতে চাপুন: পাঠের ম্যাপ, টাইমলাইন আর চার্টগুলো ছুঁয়ে দেখার জন্য।
  1. বাটন চাপলে ম্যাপে বা চার্টে সেই অংশ দেখায়। যেমন এখানে সেক্টর নম্বর চাপলে ম্যাপে সেক্টরটি আলাদা হয়ে যায়।

ধাপ ৩ / ৭

লেখা সিলেক্ট করে হাইলাইট বা নোট

যেকোনো লাইনে আঙুল চেপে ধরে সিলেক্ট করুন। ওপরে একটি টুলবার আসবে।

লেখা সিলেক্ট করে হাইলাইট বা নোট: যেকোনো লাইনে আঙুল চেপে ধরে সিলেক্ট করুন। ওপরে একটি টুলবার আসবে।
  1. রং চাপলে হাইলাইট, তারপর আন্ডারলাইন, মন্তব্য, "নোটে" (লাইনটি আপনার নোটে কোট হয়), "শুনুন" (পড়ে শোনায়) আর "সাথী" (এআই টিউটরকে জিজ্ঞেস করুন)।

ধাপ ৪ / ৭

নিজের নোট

ডান পাশের নোট বাটন চাপলে মার্জিন খোলে।

নিজের নোট: ডান পাশের নোট বাটন চাপলে মার্জিন খোলে।
  1. নোট, স্কেচ (আঙুলে আঁকা যায়) আর হাইলাইটের তালিকা।
  2. টাইপ করলেই সেভ হয়। সব টপিকের নোট মেনু → লাইব্রেরিতে এক জায়গায় পাবেন।

ধাপ ৫ / ৭

নিচের বাটনগুলো

পাঠের নিচে ডান দিকে ছোট একটি বার থাকে।

নিচের বাটনগুলো: পাঠের নিচে ডান দিকে ছোট একটি বার থাকে।
  1. পড়ে শোনান: পুরো পাঠ শুনতে শুনতে পড়ুন।
  2. অটো-স্ক্রল: নিজে থেকে ধীরে ধীরে নিচে নামে।
  3. পড়ার সেটিংস: রং, ফন্ট আর লেখার আকার।
  4. সাথীকে জিজ্ঞেস করুন।

ধাপ ৬ / ৭

লেখা বড় করুন, রাতের মোড

চোখে আরাম না লাগলে পড়ার সেটিংস বদলান। এই ফোনে মনে থাকে।

লেখা বড় করুন, রাতের মোড: চোখে আরাম না লাগলে পড়ার সেটিংস বদলান। এই ফোনে মনে থাকে।
  1. পড়ার মোড: সেপিয়া (কাগজের মতো), রাত বা হাই কনট্রাস্ট।
  2. লেখার আকার: "অ" বাটন চেপে বড়-ছোট করুন।

ধাপ ৭ / ৭

পাঠ শেষে

পাঠ পড়েই সেই টপিকের প্রশ্ন দিলে মনে থাকে বেশি।

পাঠ শেষে: পাঠ পড়েই সেই টপিকের প্রশ্ন দিলে মনে থাকে বেশি।
  1. এই টপিকে অনুশীলন: সঙ্গে সঙ্গে ছোট পরীক্ষা।
  2. প্রথম পাঠ শেষ চিহ্ন দিন: প্ল্যান জানবে টপিকটি পড়া হয়েছে, রিভিশনের তারিখ বসবে।
  3. রিকল চেক ও নোট: কতটা মনে আছে যাচাই করুন।

অ্যাপে গিয়ে করে দেখুন