নির্দেশিকা / ৫

ফ্রি ট্রায়াল ও বন্ধুকে আমন্ত্রণ

নতুন অ্যাকাউন্টে প্রথম ৭ দিন বেসিক প্যাকেজের সব লেসন আর ব্যবহার ফ্রি, কারও আমন্ত্রণে যোগ দিলে ১৪ দিন। আর আপনার আমন্ত্রণে বন্ধুরা নিয়মিত পড়লে আপনিও বেসিকের দিন পান।

ধাপ ১ / ৯

প্রথম ৭ দিন বেসিক, আমন্ত্রণে ১৪ দিন

Google দিয়ে নতুন অ্যাকাউন্ট খুললেই ৭ দিনের বেসিক ট্রায়াল চালু হয়ে যায়, কিছু কিনতে হয় না। কারও আমন্ত্রণ লিংক বা কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে ট্রায়ালের পর আরও ৭ দিন, মোট ১৪ দিন। এরপর অ্যাকাউন্ট ফ্রি প্ল্যানে চলে যায়; আপনার প্ল্যান, অগ্রগতি আর নোট সব আগের মতোই থাকে।

সাধারণ নতুন অ্যাকাউন্টGoogle দিয়ে খুললেই

৭ দিন বেসিকফ্রি প্ল্যান

আমন্ত্রণে যোগ দিলেবন্ধুর লিংক বা কোডে

৭ দিন বেসিক+৭ দিনফ্রি
রং করা দিনগুলোতে বেসিক প্যাকেজের সব লেসন আর ব্যবহার খোলা। এরপর পড়ার রেকর্ড, প্ল্যান আর নোট সব থেকে যায়।

ধাপ ২ / ৯

এই দিনগুলোতে কী খোলা

ট্রায়াল আর আমন্ত্রণের দিনে সব টপিকের লেসন, পুরো সাম্প্রতিক বিষয়াবলি আর বেসিকের সমান পরীক্ষা ও প্রশ্ন খোলা। এআই-এর দুটি জিনিস পুরোপুরি থাকে শুধু কেনা প্যাকেজে: এআই টিউটর সাথী শুরুর কিছু প্রশ্নে উন্নত মডেলে উত্তর দেয়, এরপর সাধারণ মডেলে; আর এআই কণ্ঠ শোনা যায় যে অংশের কণ্ঠ আগে থেকে তৈরি আছে সেখানে, বাকিটা ফোনের নিজের কণ্ঠে।

ফ্রি প্ল্যানট্রায়াল ও আমন্ত্রণের দিনকেনা প্যাকেজ
সব টপিকের লেসনঅর্ধেক
পুরো সাম্প্রতিক বিষয়াবলি৭ দিনের
পরীক্ষা ও প্রশ্নদিনে ৩টি
এআই টিউটর সাথীসাধারণ মডেলশুরুতে উন্নত, পরে সাধারণ
এআই কণ্ঠে লেসন শোনাতৈরি থাকা অংশে

ধাপ ৩ / ৯

কারও আমন্ত্রণে যোগ দিন

বন্ধুর পাঠানো লিংক খুলে Google দিয়ে অ্যাকাউন্ট খুললে কোডটি নিজে থেকেই বসে যায়। শুধু কোড পেলে প্রথম প্রশ্নের পেজে «প্রোমো বা আমন্ত্রণ কোড» ঘরে লিখুন। কোড দেওয়া যায় অ্যাকাউন্ট খোলার পর প্রথম ১৪ দিনের মধ্যে, একবারই।

কারও আমন্ত্রণে যোগ দিন: বন্ধুর পাঠানো লিংক খুলে Google দিয়ে অ্যাকাউন্ট খুললে কোডটি নিজে থেকেই বসে যায়। শুধু কোড পেলে প্রথম প্রশ্নের পেজে «প্রোমো বা আমন্ত্রণ কোড» ঘরে লিখুন। কোড দেওয়া যায় অ্যাকাউন্ট খোলার পর প্রথম ১৪ দিনের মধ্যে, একবারই।
  1. কোড মিললে এখানে লেখা আসে কার আমন্ত্রণে কত দিন যোগ হলো।

ধাপ ৪ / ৯

নিজের কোড আর লিংক

অ্যাকাউন্ট মেনু থেকে «বন্ধুকে আমন্ত্রণ: বেসিকের দিন পান» খুলুন। প্যাকেজ পেজেও একই কার্ড আছে। প্রত্যেকের কোড আলাদা: নামের কয়েকটি অক্ষর আর তিনটি সংখ্যা।

নিজের কোড আর লিংক: অ্যাকাউন্ট মেনু থেকে «বন্ধুকে আমন্ত্রণ: বেসিকের দিন পান» খুলুন। প্যাকেজ পেজেও একই কার্ড আছে। প্রত্যেকের কোড আলাদা: নামের কয়েকটি অক্ষর আর তিনটি সংখ্যা।
  1. আপনার কোড। মুখে বা মেসেজে বলে দিতে পারেন; «কোড কপি» চাপলে কপি হয়।
  2. আপনার লিংক। এই লিংক খুলে কেউ অ্যাকাউন্ট খুললে কোড নিজে থেকেই বসে যায়।
  3. «বন্ধুকে পাঠান» চাপলে ফোনের শেয়ার মেনু খোলে: WhatsApp, Messenger, ইমেইল, যেটা চান।

ধাপ ৫ / ৯

আপনি কখন দিন পান

বন্ধু শুধু যোগ দিলেই নয়, নিয়মিত পড়লে: অ্যাকাউন্ট খোলার পর প্রথম ১৪ দিনের মধ্যে যেকোনো ৩ দিন অ্যাপ খুলে পড়লে আপনার অ্যাকাউন্টে ৭ দিনের বেসিক যোগ হয়। দিনগুলো পরপর হতে হবে না; যোগ দেওয়ার দিনটাও গোনা হয়। বন্ধু ৬০ দিনের মধ্যে কোনো প্যাকেজ নিলে আরও ৭ দিন। দিন যোগ হলে নোটিফিকেশন আর ইমেইলে জানানো হয়।

  1. আপনি লিংক পাঠালেনWhatsApp, Messenger বা মুখে কোড
  2. বন্ধু যোগ দিলেনতিনি পান ১৪ দিন বেসিক
  3. ৩ দিন পড়লেনপ্রথম ১৪ দিনের মধ্যে যেকোনো ৩ দিন, পরপর না হলেও চলবে
  4. আপনি পান ৭ দিনবেসিক, নোটিফিকেশনসহ
  5. কিনলে আরও ৭ দিনবন্ধু ৬০ দিনের মধ্যে প্যাকেজ নিলে

ধাপ ৬ / ৯

মাসে সর্বোচ্চ ২১ দিন

যেকোনো ৩০ দিনে আমন্ত্রণ থেকে সর্বোচ্চ ২১ দিন পাওয়া যায়, মানে ৩ জন বন্ধুর জন্য। এর বেশি বন্ধু যোগ দিলে তাঁরা নিজেদের ১৪ দিন পুরোই পান; আপনার জন্য আবার দিন যোগ হওয়া শুরু হয় আগের পুরস্কারের ৩০ দিন পেরোলে। আমন্ত্রণ পেজে দেখা যায় এই ৩০ দিনে আর কয়জনের জন্য পাবেন।

যেকোনো ৩০ দিনেসর্বোচ্চ ২১ দিন

  1. বন্ধু ১+৭ দিন
  2. বন্ধু ২+৭ দিন
  3. বন্ধু ৩+৭ দিন
  4. বন্ধু ৪নিজে ১৪ দিন পান; আপনার দিন পরের ৩০ দিনে
মাসে ২১ দিন পর্যন্ত, এক মাসের প্যাকেজের মেয়াদের চেয়ে কম। পুরস্কারের ৩০ দিন পেরোলে জায়গা আবার খালি হয়।

ধাপ ৭ / ৯

কে কোন অবস্থায়

আমন্ত্রণ পেজের নিচে দেখা যায় কারা আপনার কোডে যোগ দিয়েছেন আর কার জন্য কত দিন পেয়েছেন। বন্ধুর নামের প্রথম অংশ আর পড়ার দিনের সংখ্যা ছাড়া আর কিছু দেখা যায় না।

কে কোন অবস্থায়: আমন্ত্রণ পেজের নিচে দেখা যায় কারা আপনার কোডে যোগ দিয়েছেন আর কার জন্য কত দিন পেয়েছেন। বন্ধুর নামের প্রথম অংশ আর পড়ার দিনের সংখ্যা ছাড়া আর কিছু দেখা যায় না।
  1. এখনো ৩ দিন হয়নি: আর কত দিন পড়লে আপনি দিন পাবেন।
  2. এই বন্ধুর জন্য দিন পেয়েছেন।

ধাপ ৮ / ৯

প্যাকেজ থাকলে দিন নষ্ট হয় না

আপনার কোনো প্যাকেজ চালু থাকলে আমন্ত্রণের দিন সেই মেয়াদ শেষ হওয়ার পর থেকে শুরু হয়। ট্রায়ালের মধ্যে প্যাকেজ নিলে প্যাকেজের মেয়াদ গোনা শুরু হয় ট্রায়ালের পরে, তবে উন্নত মডেলের এআই টিউটর আর এআই কণ্ঠ চালু হয় সঙ্গে সঙ্গে।

প্যাকেজ চালু থাকলেআমন্ত্রণের দিন পরে যোগ হয়

+৭ দিন

ট্রায়ালের মধ্যে কিনলেউন্নত এআই সঙ্গে সঙ্গে চালু

ট্রায়াল
কোনো দিন নষ্ট হয় না: আগের মেয়াদ শেষ হলে পরের মেয়াদ শুরু হয়।

ধাপ ৯ / ৯

নিয়ম

নিজের কোড নিজের অ্যাকাউন্টে কাজ করে না। একই ফোন বা ব্রাউজারে খোলা দ্বিতীয় অ্যাকাউন্ট ট্রায়াল পায় না, আমন্ত্রণেও গণ্য হয় না। একটি অ্যাকাউন্টে একটিই আমন্ত্রণ কোড দেওয়া যায়। ভুয়া অ্যাকাউন্ট দিয়ে পাওয়া দিন বাতিল করা হয়। আমন্ত্রণের দিন টাকায় ভাঙানো বা অন্য কাউকে দেওয়া যায় না।

অ্যাপে গিয়ে করে দেখুন