নির্দেশিকা / ৯

সাথী: এআই টিউটর

যে পাঠ বা প্রশ্ন দেখছেন, সেটা নিয়েই বাংলায় জিজ্ঞেস করুন: ব্যাখ্যা, কুইজ, মনে রাখার কৌশল, আজ কী পড়বেন। ফ্রি অ্যাকাউন্টেও আছে।

ভিডিওতে দেখুন: সাথী: এআই টিউটর

ধাপ ১ / ৫

সাথীকে খুলুন

যেকোনো পেজে নিচের ডান কোণের বাটন চাপুন (কম্পিউটারে Ctrl+I)। ফ্রি অ্যাকাউন্টেও সাথী আছে; প্যাকেজে উত্তর দেয় উন্নত মডেলে।

সাথীকে খুলুন: যেকোনো পেজে নিচের ডান কোণের বাটন চাপুন (কম্পিউটারে Ctrl+I)। ফ্রি অ্যাকাউন্টেও সাথী আছে; প্যাকেজে উত্তর দেয় উন্নত মডেলে।
  1. তৈরি প্রশ্ন: "এই পেজটা বুঝিয়ে দিন", "এই পেজ থেকে কুইজ", "আজ কী পড়ব?" ইত্যাদি। চাপলেই পাঠানো হয়।
  2. নিজের প্রশ্ন লিখে গোল বাটনে পাঠান।
  3. «এই পেজ»: সাথী আপনি যে পেজে আছেন সেটা দেখে উত্তর দেয়। না চাইলে চেপে বন্ধ করুন।
  4. উত্তরের ধরন: ঝটপট বা ভাবুক (নিচে দেখুন)।

ধাপ ২ / ৫

পাঠের অংশ নিয়ে প্রশ্ন

পাঠ, রিসোর্স বা সাম্প্রতিকের যেকোনো লাইন চেপে ধরে সিলেক্ট করুন, তারপর টুলবারের «সাথী» চাপুন। সিলেক্ট করা অংশটা মেসেজ বক্সের ভেতরে থাকে, তাই কী নিয়ে জিজ্ঞেস করছেন তা চোখের সামনেই থাকে।

পাঠের অংশ নিয়ে প্রশ্ন: পাঠ, রিসোর্স বা সাম্প্রতিকের যেকোনো লাইন চেপে ধরে সিলেক্ট করুন, তারপর টুলবারের «সাথী» চাপুন। সিলেক্ট করা অংশটা মেসেজ বক্সের ভেতরে থাকে, তাই কী নিয়ে জিজ্ঞেস করছেন তা চোখের সামনেই থাকে।
  1. সিলেক্ট করা অংশ। চাপলে পুরোটা দেখায়, × চাপলে সরে যায়।
  2. এক চাপে জিজ্ঞেস: বুঝিয়ে দিন, এটা থেকে কুইজ, মনে রাখার কৌশল, নোটে সেভ।
  3. অথবা অংশটা নিয়ে নিজের প্রশ্ন লিখুন।

ধাপ ৩ / ৫

ঝটপট না ভাবুক

«ঝটপট» কয়েক সেকেন্ডে উত্তর দেয়: তথ্য, ব্যাখ্যা, কুইজ। «ভাবুক» আগে ভেবে নেয়, তারপর লেখে: অঙ্ক, জটিল প্রশ্ন বা পড়ার প্ল্যানে কাজে লাগে। ভাবুক-এ সময় বেশি লাগে, আধা মিনিটও হতে পারে, আর ব্যবহারও একটু বেশি খরচ হয়। যেটা বাছবেন, পরের বারও সেটাই থাকবে।

ধাপ ৪ / ৫

প্রশ্নের নিচে «সাথীর সাহায্য»

অনুশীলন, প্রশ্নব্যাংক, আগের প্রশ্ন বা ফ্ল্যাশকার্ডে উত্তর দেখার পর এই বাটন আসে। চাপলে প্রশ্নটা নিয়ে অনুরোধ লেখা হয়ে যায়: কোন উত্তর কেন সঠিক, আপনারটা কেন ভুল। পাঠাতে গোল বাটন চাপুন।

প্রশ্নের নিচে «সাথীর সাহায্য»: অনুশীলন, প্রশ্নব্যাংক, আগের প্রশ্ন বা ফ্ল্যাশকার্ডে উত্তর দেখার পর এই বাটন আসে। চাপলে প্রশ্নটা নিয়ে অনুরোধ লেখা হয়ে যায়: কোন উত্তর কেন সঠিক, আপনারটা কেন ভুল। পাঠাতে গোল বাটন চাপুন।
  1. উত্তর দেখার পর এই বাটন আসে।

ধাপ ৫ / ৫

যা মনে রাখবেন

উত্তরের আগে সাথী প্রশ্নব্যাংকে BCS-এর আসল প্রশ্ন আর অ্যাপের সাম্প্রতিক বিষয়াবলি দেখে নেয়, ইন্টারনেটে খোঁজে না। এআই-এর উত্তরে ভুল হতে পারে, তাই গুরুত্বপূর্ণ তথ্য পাঠ বা বইয়ের সঙ্গে মিলিয়ে নিন, আর ভুল পেলে উত্তরের নিচের «রিপোর্ট» চাপুন। আগের কথোপকথনগুলো উইন্ডোর ওপরে বাঁ দিকের ঘড়ি চিহ্নে পাবেন।

অ্যাপে গিয়ে করে দেখুন