নির্দেশিকা / ২১

ভুল বা সমস্যা জানান

কোনো প্রশ্ন, পরীক্ষা, পাঠ, রিসোর্স, লাইভ পরীক্ষা, মেধাতালিকা বা এআই-এর উত্তরে ভুল পেলে সরাসরি জানান। প্রতিটি রিপোর্ট অ্যাডমিন দেখে ঠিক করেন।

ধাপ ১ / ৭

প্রশ্নে ভুল

প্রশ্নব্যাংক, আগের প্রশ্নপত্র, টপিক কার্ড, অনুশীলন বা পরীক্ষার ফলাফল: যেখানেই প্রশ্নের উত্তর আর ব্যাখ্যা দেখা যায়, প্রশ্নের নিচে «ভুল জানান» থাকে।

প্রশ্নে ভুল: প্রশ্নব্যাংক, আগের প্রশ্নপত্র, টপিক কার্ড, অনুশীলন বা পরীক্ষার ফলাফল: যেখানেই প্রশ্নের উত্তর আর ব্যাখ্যা দেখা যায়, প্রশ্নের নিচে «ভুল জানান» থাকে।
  1. এখানে চাপুন।

ধাপ ২ / ৭

কী ভুল, লিখে পাঠান

যে প্রশ্ন বা অংশ নিয়ে জানাচ্ছেন, সেটা ফর্মের ওপরেই দেখায়, আলাদা করে লিখতে হয় না।

কী ভুল, লিখে পাঠান: যে প্রশ্ন বা অংশ নিয়ে জানাচ্ছেন, সেটা ফর্মের ওপরেই দেখায়, আলাদা করে লিখতে হয় না।
  1. কোন প্রশ্ন নিয়ে রিপোর্ট।
  2. কী সমস্যা, বেছে নিন।
  3. বিস্তারিত লিখুন: সঠিকটা কী, কোথা থেকে জানলেন (বইয়ের নাম বা লিংক)। এতে তাড়াতাড়ি ঠিক করা যায়।
  4. পাঠান।

ধাপ ৩ / ৭

পাঠ, রিসোর্স বা সাম্প্রতিকে ভুল

লেখার যে অংশে ভুল, সেটা চেপে ধরে সিলেক্ট করুন। ওপরের টুলবারে পতাকা চিহ্ন চাপলে সেই অংশসহ ফর্ম খোলে। পাঠ আর রিসোর্সের শেষেও «ভুল জানান» আছে।

পাঠ, রিসোর্স বা সাম্প্রতিকে ভুল: লেখার যে অংশে ভুল, সেটা চেপে ধরে সিলেক্ট করুন। ওপরের টুলবারে পতাকা চিহ্ন চাপলে সেই অংশসহ ফর্ম খোলে। পাঠ আর রিসোর্সের শেষেও «ভুল জানান» আছে।
  1. ভুল: সিলেক্ট করা লেখাটা নিজে থেকেই রিপোর্টে যায়।

ধাপ ৪ / ৭

পরীক্ষা, লাইভ পরীক্ষা ও মেধাতালিকা

যেকোনো পরীক্ষার ফলাফলে «সমস্যা জানান» থাকে: নম্বর, সময় বা জমা দেওয়ার সমস্যা। লাইভ পরীক্ষার পেজ, প্রতিটি ফলের মেধাতালিকা আর সাপ্তাহিক মেধাতালিকাতেও আলাদা «সমস্যা জানান» আছে।

পরীক্ষা, লাইভ পরীক্ষা ও মেধাতালিকা: যেকোনো পরীক্ষার ফলাফলে «সমস্যা জানান» থাকে: নম্বর, সময় বা জমা দেওয়ার সমস্যা। লাইভ পরীক্ষার পেজ, প্রতিটি ফলের মেধাতালিকা আর সাপ্তাহিক মেধাতালিকাতেও আলাদা «সমস্যা জানান» আছে।
  1. লাইভ পরীক্ষার পেজের ওপরে।

ধাপ ৫ / ৭

সাথীর উত্তরে সমস্যা

সাথীর প্রতিটি উত্তরের নিচে «রিপোর্ট» আছে। ভুল তথ্য, আপত্তিকর বা অস্পষ্ট উত্তর পেলে চাপুন, পুরো উত্তরটা রিপোর্টের সঙ্গে চলে যায়।

ধাপ ৬ / ৭

অন্য যেকোনো সমস্যা বা পরামর্শ

অ্যাপের কিছু কাজ না করলে, অ্যাকাউন্টে সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অ্যাকাউন্ট মেনু থেকে জানান।

অন্য যেকোনো সমস্যা বা পরামর্শ: অ্যাপের কিছু কাজ না করলে, অ্যাকাউন্টে সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অ্যাকাউন্ট মেনু থেকে জানান।
  1. সমস্যা বা মতামত জানান।

ধাপ ৭ / ৭

এরপর কী হয়

রিপোর্ট সঙ্গে সঙ্গে অ্যাডমিনের কাছে যায়, কোন পেজ থেকে পাঠিয়েছেন সেটাসহ। ভুল ঠিক হলে প্রশ্ন বা পাঠ সবার জন্য ঠিক হয়ে যায়। দরকার হলে আপনার ইমেইলে যোগাযোগ করা হবে।

অ্যাপে গিয়ে করে দেখুন