নির্দেশিকা / ৪
প্যাকেজ কেনা: দাম ও পেমেন্ট
ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ থেকে প্যাকেজ কেনার ধাপ, Android অ্যাপ ব্যবহার করলে কোথা থেকে কিনবেন, আর প্যাকেজের দাম।
প্যাকেজের দাম
ফ্রি
৳০
- পরীক্ষার তারিখ অনুযায়ী পড়ার প্ল্যান
- সিলেবাসের অর্ধেক টপিকের পাঠ
- শেষ ৭ দিনের সাম্প্রতিক বিষয়াবলি
- প্রথম ৭ দিন বেসিকের সব কিছু (আমন্ত্রণে ১৪ দিন)
- এরপর দিনে ৩টি পরীক্ষা
বেসিক
৳২৯৯/ মাস
- সব টপিকের পাঠ, পুরো সাম্প্রতিক বিষয়াবলি
- যত খুশি পরীক্ষা ও মডেল টেস্ট
- নিয়মিত পড়ার জন্য যথেষ্ট ব্যবহার
- ১ সপ্তাহ৳৯৯
- ১ মাস৳২৯৯
- ৩ মাস৳৭৪৯
- ৬ মাস৳১,২৯৯
- ১ বছর৳১,৯৯৯
প্রো২× ব্যবহার
৳৫৪৯/ মাস
- সব টপিকের পাঠ, পুরো সাম্প্রতিক বিষয়াবলি
- যত খুশি পরীক্ষা ও মডেল টেস্ট
- বেসিকের ২× ব্যবহার
- ১ সপ্তাহ৳১৪৯
- ১ মাস৳৫৪৯
- ৩ মাস৳১,৩৪৯
- ৬ মাস৳২,২৯৯
- ১ বছর৳৩,৪৯৯
ধাপ ১ / ৯
ওয়েবসাইট: প্যাকেজ পেজ খুলুন
ব্রাউজারে bcsmate.com খুলে Google দিয়ে লগইন করুন, তারপর ওপরে ডান দিকের গোল বাটন চাপুন। মেনুর «প্যাকেজ» থেকেও যাওয়া যায়, অথবা সরাসরি bcsmate.com/kinun লিখুন। হোম স্ক্রিনে রাখা ওয়েব অ্যাপে (iPhone-সহ) একই নিয়ম।

- «প্যাকেজ নিন» চাপুন।
- অথবা «প্যাকেজ ও পেমেন্ট»।
ধাপ ২ / ৯
বেসিক বা প্রো, তারপর মেয়াদ
দুই প্যাকেজেই সব পাঠ, পুরো সাম্প্রতিক বিষয়াবলি, যত খুশি পরীক্ষা আর উন্নত মডেলে এআই টিউটর সাথী। প্রো-তে বেসিকের ২× ব্যবহার। মেয়াদ যত লম্বা, দিনপ্রতি খরচ তত কম।

- বেসিক বা প্রো বাছুন।
- মেয়াদ বেছে «নিন» চাপুন। প্রতিটি ঘরে দিনপ্রতি খরচ আর এক সপ্তাহের প্যাকেজের তুলনায় কত সাশ্রয়, তা লেখা থাকে।
ধাপ ৩ / ৯
নম্বর দিয়ে পেমেন্টের পথ বাছুন
«নিন» চাপলে পেমেন্টের ঘর খোলে। ওপরে প্যাকেজের নাম, মেয়াদ আর দাম লেখা থাকে।

- প্রোমো কোড থাকলে লিখে «প্রয়োগ» চাপুন। ছাড়ের পর দাম কত, এখানেই দেখাবে।
- আপনার মোবাইল নম্বর দিন। বিকাশে পে করলে বিকাশ নম্বরটাই দিন।
- «বিকাশ দিয়ে পে করুন» চাপলে সরাসরি বিকাশের পেমেন্ট পেজ খোলে।
- নগদ, উপায়, ডেবিট বা ক্রেডিট কার্ড, ব্যাংক দিয়ে দিতে চাইলে এটা চাপুন। SSLCommerz-এর পেজে পছন্দের পথ বেছে নিন।
ধাপ ৪ / ৯
বিকাশে পেমেন্ট শেষ করুন
বিকাশের পেজে আপনার বিকাশ নম্বর দিন, ফোনে আসা ভেরিফিকেশন কোড দিন, তারপর বিকাশ পিন দিয়ে Confirm চাপুন। নগদ বা কার্ডে দিলে সেই পেজে একইভাবে শেষ করুন। পেমেন্ট হয় SSLCommerz আর বিকাশের নিজস্ব পেজে; আপনার পিন বা কার্ডের তথ্য BCS Mate দেখে না।
ধাপ ৫ / ৯
প্যাকেজ চালু
পেমেন্ট হলে নিজে থেকেই BCS Mate-এ ফিরে আসবেন, আর প্যাকেজ সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়। কনফার্মেশন ইমেইলও আসে।

- পেমেন্ট হয়ে যাওয়ার বার্তা।
- কোন প্যাকেজ চালু আছে আর কবে পর্যন্ত মেয়াদ।
ধাপ ৬ / ৯
মেয়াদ বাড়ানো আর সমস্যা হলে
একই প্যাকেজ আবার নিলে নতুন মেয়াদ চলতি মেয়াদ শেষ হওয়ার পর থেকে যোগ হয়। মেয়াদ শেষ হওয়ার ৩ দিন আগে ইমেইলে মনে করিয়ে দেওয়া হয়। কখনো পেমেন্ট যাচাইয়ে কয়েক ঘণ্টা লাগে; চালু হলে ইমেইলে জানানো হয়। টাকা কেটে গেছে কিন্তু প্যাকেজ চালু হয়নি, এমন হলে get@bcsmate.com-এ লেনদেনের তথ্যসহ লিখুন।
ধাপ ৭ / ৯
Android অ্যাপ: অ্যাপ থেকে কেনা যায় না
Google Play-র নিয়মে BCS Mate-এর Android অ্যাপে প্যাকেজ কেনার ব্যবস্থা নেই। লক করা পাঠ বা সাম্প্রতিক বিষয়াবলিতে গেলে অ্যাপে লেখা থাকে কোথা থেকে কিনবেন।

- কেনার ঠিকানা: bcsmate.com/kinun। অ্যাপে এই লেখা এলে আপনার অ্যাকাউন্টের ইমেইলে কেনার লিংকও পাঠানো হয়।
ধাপ ৮ / ৯
ফোনের ব্রাউজারে কিনুন
Chrome বা অন্য ব্রাউজারে bcsmate.com/kinun লিখুন, অথবা ইমেইলে পাওয়া লিংক খুলুন। অ্যাপে যে Google অ্যাকাউন্ট দিয়ে লগইন করেছেন, ব্রাউজারেও সেটা দিয়েই লগইন করুন। এরপর প্যাকেজ বেছে পেমেন্ট করুন।
ধাপ ৯ / ৯
অ্যাপে ফিরে যান
পেমেন্টের পর BCS Mate অ্যাপে ফিরে যান। প্যাকেজ নিজে থেকেই চালু দেখাবে, লক করা সব খুলে যাবে। না দেখালে অ্যাপ একবার বন্ধ করে আবার খুলুন।