নির্দেশিকা / ১৬
লাইভ পরীক্ষা, সাপ্তাহিক মেধাতালিকা ও পুরস্কার
সবার জন্য একই সময়ে একই প্রশ্ন: রবিবার থেকে বৃহস্পতিবার দৈনিক লাইভ পরীক্ষা, শুক্রবার ২০০ নম্বরের BCS মডেল টেস্ট। সপ্তাহের সব নম্বর মিলিয়ে সাপ্তাহিক মেধাতালিকা, আর শীর্ষ তিনজনের জন্য পুরস্কার।
ধাপ ১ / ১২
সপ্তাহের পরীক্ষাগুলো কীভাবে চলে
লাইভ পরীক্ষার সপ্তাহ রবিবার শুরু হয়, শেষ হয় শুক্রবারে। রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন একটি দৈনিক লাইভ পরীক্ষা হয়: ২০টি প্রশ্ন, ১৫ মিনিট। শুক্রবার দৈনিক পরীক্ষা হয় না; সেদিন হয় BCS প্রিলিমিনারির ধাঁচে ২০০টি প্রশ্নের মডেল টেস্ট, ১২০ মিনিট, OMR শিটে। বিষয়ভিত্তিক প্রশ্নের ভাগ BCS-এর নম্বর অনুযায়ী: বাংলা ৩০, ইংরেজি ৩০, বাংলাদেশ বিষয়াবলি ২৫ ইত্যাদি। শনিবার কোনো পরীক্ষা থাকে না; সেদিন মডেল টেস্টের ফল আর সপ্তাহের মেধাতালিকা দেখে নিতে পারেন।
ধাপ ২ / ১২
সময়, নম্বর ও নিয়ম
প্রতিটি পরীক্ষা দিনের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যেকোনো সময় শুরু করা যায়; কখন থেকে কখন পর্যন্ত, তা লাইভ পরীক্ষার পেজে লেখা থাকে। শুরু করলেই আপনার ঘড়ি চলতে থাকে, পেজ বন্ধ করলেও থামে না। প্রতিটি পরীক্ষা একবারই দেওয়া যায়। প্রতি সঠিক উত্তরে ১ নম্বর, প্রতি ভুলে ০.৫ কাটা, ফাঁকা রাখলে কাটা হয় না। সবার প্রশ্ন একই, তবে প্রত্যেকের প্রশ্নের ক্রম আলাদা। সবার সময় শেষ হলে ফল, সঠিক উত্তর আর মেধাতালিকা প্রকাশ হয়।
ধাপ ৩ / ১২
চলমান পরীক্ষায় অংশ নিন
মেনু থেকে লাইভ পরীক্ষা খুলুন। সব সময় বাংলাদেশ সময় অনুযায়ী। "পরীক্ষা শুরু করুন" চাপলে আগে পরীক্ষার তথ্য আর নিয়ম দেখায়; "এখনই শুরু করুন" চাপলে ঘড়ি চালু হয়।

- কখন শুরু, কতক্ষণ পর্যন্ত শুরু করা যাবে আর কখন ফল বের হবে।
- কত সময় বাকি। "পরীক্ষা শুরু করুন" চাপলে নিয়মগুলো দেখায়: একবারই দেওয়া যায়, পেজ বন্ধ করলেও সময় চলে।
ধাপ ৪ / ১২
এই সপ্তাহ এক নজরে
সপ্তাহের প্রতিটি পরীক্ষার দিন একটি করে ঘরে: কোন পরীক্ষায় কত পেয়েছেন, কোনটি দেননি, কোনটি আজ চলছে আর কোনটি সামনে।

- এই সপ্তাহে এ পর্যন্ত আপনার মোট নম্বর আর সাপ্তাহিক মেধাক্রম।
- রবিবার থেকে শুক্রবার। ফল বের হওয়া পরীক্ষার ঘরে চাপলে তার ফল খোলে।
ধাপ ৫ / ১২
পরের পরীক্ষা
যে পরীক্ষা এখনো শুরু হয়নি, সেটায় শুরু হতে কত বাকি দেখায়। নোটিফিকেশন চালু থাকলে পরীক্ষা শুরু হলে জানিয়ে দেওয়া হয়।

- সময় হলে এখানেই "পরীক্ষা শুরু করুন" আসবে। একই সপ্তাহের অন্য পরীক্ষাগুলো নিচে «সামনের পরীক্ষা» তালিকায়।
ধাপ ৬ / ১২
আগের পরীক্ষার ফল
«আগের ফল» ট্যাবে গত ৩০ দিনের লাইভ পরীক্ষা, সপ্তাহ ধরে সাজানো। যেটা দেননি, সেটাও অনুশীলন হিসেবে দেওয়া যায়।

- আপনার নম্বর আর মেধাক্রম। চাপলে ফল, সঠিক উত্তর আর মেধাতালিকা খোলে।
ধাপ ৭ / ১২
ফলাফল
ফল বের হলে নম্বর, মেধাক্রম আর কাট-অফ দেখা যায়। শীর্ষে থাকা পরীক্ষার্থীদের ইমেইলেও জানানো হয়।

- আপনার নম্বর, মেধাক্রম, সর্বোচ্চ নম্বর আর শীর্ষদের কাট-অফ নম্বর।
- অনুশীলন হিসেবে আবার দিন: মেধাতালিকা বদলায় না, তবে দেখাবে আপনার নম্বরে অবস্থান কোথায় হতো।
ধাপ ৮ / ১২
পরীক্ষার মেধাতালিকা
নিচে নামলে সেই পরীক্ষার মেধাতালিকা: শীর্ষ ৮ জন, তারপর আপনার আগে-পরের জনসহ আপনার সারি। «পুরো তালিকা দেখুন» চাপলে সবাইকে দেখা যায়। সমান নম্বরে যিনি কম সময় নিয়েছেন তিনি আগে।

- আপনার সারি আলাদা রঙে।
ধাপ ৯ / ১২
সাপ্তাহিক মেধাতালিকা
«মেধাতালিকা» ট্যাবে সাপ্তাহিক মেধাতালিকা। সপ্তাহের দৈনিক পরীক্ষা আর শুক্রবারের মডেল টেস্টের নিট নম্বর যোগ করে সাপ্তাহিক মেধাতালিকা হয়। সাধারণ সপ্তাহে সর্বোচ্চ ৩০০ নম্বর: পাঁচটি দৈনিক পরীক্ষায় ১০০, মডেল টেস্টে ২০০। কোনো দিনের পরীক্ষা না দিলে সেদিনের নম্বর যোগ হয় না, তাই নিয়মিত অংশ নেওয়াটাই সবচেয়ে কাজে দেয়। নম্বর সমান হলে যিনি বেশি পরীক্ষা দিয়েছেন তিনি আগে, তারপর যিনি কম সময় নিয়েছেন। কোনো সপ্তাহে বাড়তি বা বিশেষ পরীক্ষা থাকলে সেটি সাপ্তাহিক মেধাতালিকায় যোগ হবে কি না, তা পরীক্ষার কার্ডে লেখা থাকে। প্রোফাইলে চালু করলে মেধাতালিকায় নামের নিচে আপনার বিশ্ববিদ্যালয় বা কলেজের নাম দেখায়; চালু না করলে শুধু নাম।

- এই সপ্তাহ, আর আগের সপ্তাহগুলোর তালিকা।
- এই সপ্তাহে আপনার অবস্থান, কয়টি পরীক্ষা দিয়েছেন আর মোট নম্বর। নিচের তালিকায় শীর্ষ ৮ জন আর আপনার সারি; পুরো তালিকা আলাদা করে খোলে।
ধাপ ১০ / ১২
চূড়ান্ত তালিকা ও আগের সপ্তাহের সেরারা
শুক্রবারের মডেল টেস্টের ফল বের হলে সপ্তাহের তালিকা চূড়ান্ত হয়, পরের সপ্তাহ শুরু হয় রবিবার। আগের যেকোনো সপ্তাহ বেছে নিয়ে দেখা যায় কে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় হয়েছেন এবং সেই সপ্তাহে আপনার অবস্থান কোথায় ছিল।

- আগের সপ্তাহ বেছে নিন।
- সেই সপ্তাহের শীর্ষ তিনজন, তাঁদের নম্বর আর কয়টি পরীক্ষা দিয়েছেন।
ধাপ ১১ / ১২
পুরস্কার: ক্রেডিট রিফিল ও পদক
প্রতি সপ্তাহের চূড়ান্ত তালিকায় প্রথম জন ৩টি, দ্বিতীয় জন ২টি আর তৃতীয় জন ১টি ক্রেডিট রিফিল পান, সঙ্গে সেই সপ্তাহের তালিকায় নামের পাশে পদক। টানা ৪ সপ্তাহ সব লাইভ পরীক্ষা দিলেও ১টি রিফিল মেলে। পুরস্কার পেলে নোটিফিকেশন আসে, শীর্ষ তিনজনকে ইমেইলেও জানানো হয়।

- কোন সপ্তাহে শীর্ষ তিনে ছিলেন।
- যে রিফিল এখনো ব্যবহার করেননি।
ধাপ ১২ / ১২
রিফিল ব্যবহার
একটি রিফিল ব্যবহার করলে আপনার ক্রেডিটের সব হিসাব (৫ ঘণ্টা, দিন ও সপ্তাহ) নতুন করে শুরু হয়, ফ্রি অ্যাকাউন্টে দিনের পরীক্ষার সংখ্যাও। অ্যাকাউন্ট মেনুর «ক্রেডিট ব্যবহার» অংশে বা লাইভ পরীক্ষার পেজের «আপনার অর্জন» থেকে «ব্যবহার করুন» চাপুন। ব্যবহার ফুরিয়ে এলে তখন নেওয়াই ভালো। প্রতিটি রিফিল পাওয়ার পর ৬০ দিন পর্যন্ত ব্যবহার করা যায়।