নির্দেশিকা / ১
অ্যাকাউন্ট খুলে প্ল্যান তৈরি
প্রথমবার লগইন করলে কয়েকটি প্রশ্নের উত্তর দিলেই প্রতিদিনের পড়ার প্ল্যান তৈরি হয়ে যায়।
ধাপ ১ / ৪
পরীক্ষার তারিখ বাছুন
Google দিয়ে লগইন করার পর প্রথম প্রশ্ন: পরীক্ষা কবে। এই তারিখ ধরেই প্ল্যানের দিন গোনা হয়।

- প্রোমো বা আমন্ত্রণ কোড থাকলে এখানে লিখুন, নিজে থেকেই চালু হবে। কারও আমন্ত্রণ লিংক থেকে এলে কোড আগেই বসানো থাকে। না থাকলে ফাঁকা রাখুন।
- পরের BCS-এর সম্ভাব্য তারিখ, ৪ মাস বা ৬ মাসের প্ল্যান, অথবা "নিজে তারিখ দিন" চেপে ক্যালেন্ডার থেকে তারিখ বাছুন।
- পরের ধাপ চাপুন।
ধাপ ২ / ৪
দিনে কয়টি টপিক পড়বেন
রোজ কয়টি নতুন টপিক পড়বেন, ২ থেকে ৬টির মধ্যে বাছুন। পরীক্ষার তারিখ ধরে একটি সংখ্যা আগে থেকেই বাছাই করা থাকে। প্রতিটির নিচে লেখা, পুরো সিলেবাস একবার পড়তে কত দিন লাগবে।

- টপিকের সংখ্যা বাছুন। চাকরি বা ক্লাসের পাশাপাশি পড়লে ২–৩টি নিন।
- নিচে দেখাবে কত দিন লাগবে, কবে পুরো সিলেবাস একবার শেষ হবে আর রোজ নতুন পড়ায় কত সময় যাবে। পরীক্ষার আগে শেষ না হলে দিনে কয়টি টপিক লাগবে, সেটাও লেখা থাকে।
ধাপ ৩ / ৪
কীভাবে পড়বেন
একটা একটা বিষয় শেষ করে পড়বেন, নাকি সব বিষয় একসঙ্গে, সেটা বাছুন।

- "এক বিষয় শেষ করে পরেরটা" বা "সব বিষয় মিলিয়ে"। বেশির ভাগ নতুন প্রার্থীর জন্য প্রথমটা সহজ।
- এক বিষয় ধরে পড়লে কোন বিষয় আগে পড়বেন তা তীর চেপে বা টেনে সাজান। ওপরেরটা আগে আসে।
- বাকি প্রশ্নগুলো বাদ দিতে চাইলে "এখনই শুরু করুন" চাপুন। সব পরে প্ল্যান পেজ থেকে বদলানো যায়।
ধাপ ৪ / ৪
কোন বিষয় কেমন লাগে
কঠিন বিষয়ে প্ল্যানে বেশি সময় থাকে, সহজ বিষয়ে কম।

- প্রতিটি বিষয়ের পাশে কঠিন, মাঝারি বা সহজ চাপুন। নিশ্চিত না হলে মাঝারি রেখে দিন।
- পরের ধাপে নিজের সম্পর্কে কয়েকটি ঐচ্ছিক প্রশ্ন, তারপর "প্ল্যান তৈরি করুন" চাপলেই প্ল্যান রেডি।