নির্দেশিকা / ১১
সিলেবাস ও টপিক কার্ড
পুরো সিলেবাসে টপিক খোঁজা, দুর্বল বা রিভিশন বাকি টপিক আলাদা করা, আর টপিক কার্ডের ব্যবহার।
ধাপ ১ / ৩
টপিক খুঁজুন ও ফিল্টার করুন
মেনু → সিলেবাস। BPSC-এর সিলেবাসের সব বিষয় আর টপিক এক জায়গায়।

- টপিক বা সাবটপিকের নাম লিখে খুঁজুন।
- শুধু একটি বিষয় দেখতে বিষয় বাছুন।
- ফিল্টার: শুরু হয়নি, দুর্বল, উন্নতি হচ্ছে, ভালো বা রিভিশন বাকি।
ধাপ ২ / ৩
বিষয় খুলে টপিক দেখুন
বিষয়ের নামে চাপলে তার অংশ আর টপিকগুলো খোলে।

- বিষয়ের দখল (গোল দাগ), নম্বর আর কতটা শেষ হয়েছে।
- প্রতিটি টপিকে লেখা থাকে কয়টি BCS-এ কত বার এসেছে, রিভিশনের তারিখ আর আপনার অবস্থা। চাপলে টপিক কার্ড খোলে।
ধাপ ৩ / ৩
টপিক কার্ড
যেকোনো টপিকের নামে চাপলে টপিক কার্ড খোলে।

- আপনার দখল, পরীক্ষায় নম্বর, BCS-এ কত বার এসেছে আর শেষ কবে।
- পাঠটি পড়ুন।
- আপনার অবস্থা বদলান: শুরু হয়নি, পড়ছি বা প্রথম পাঠ শেষ।
- ট্যাব: সারসংক্ষেপ, এই টপিকে BCS-এর আসল প্রশ্ন, সাথী (এআই টিউটর) আর নোট।