৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

  1. Buddhist Mystic Songsসঠিক উত্তর
  2. চর্যাগীতিকা
  3. চর্যাগীতিকোষ
  4. হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা

উত্তর: (ক) Buddhist Mystic Songs

ব্যাখ্যা

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম Buddhist Mystic Songs।

  • এই গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম পাওয়া যায় এবং চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা আছে।
  • চর্যাপদের রচনাকাল তাঁর মতে ৬৫০ থেকে ১২০০ সালের মধ্যে।

অন্য গ্রন্থ:

  • ‘চর্যাগীতিকা’-র রচয়িতা মুহম্মদ আবদুল হাই।
  • ‘হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ হরপ্রসাদ শাস্ত্রী রচিত।

চর্যাপদ:

  • বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন; রচয়িতা বৌদ্ধ সহজিয়াগণ।
  • প্রথম পদের রচয়িতা লুইপা; শহীদুল্লাহ্র মতে পদ ৫০টি, সুকুমার সেনের মতে ৫১টি।
  • সবচেয়ে বেশি ১৩টি পদ রচনা করেন কাহ্নপা; দ্বিতীয় সর্বোচ্চ ৮টি পদ ভুসুকুপার।
  • পদগুলো সন্ধ্যা বা সান্ধ্যাভাষায় রচিত।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: চর্যাপদ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

চর্যাপদ: সব প্রশ্ন ও উত্তর →