৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮

শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

  1. ভাবরস
  2. মধুর রসসঠিক উত্তর
  3. প্রেমরস
  4. লীলারস

উত্তর: (খ) মধুর রস

ব্যাখ্যা

মধুর রসকে শৃঙ্গার রসও বলা হয়।

বৈষ্ণব পদাবলি:

  • মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল।
  • বাঙালি কবি জয়দেবকে প্রথম পদকর্তা বলা হয়; সংস্কৃত ভাষায় রচিত ‘গীতগোবিন্দম্’ আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন।
  • বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন।
  • বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
  • এই কাব্যে পাঁচটি রস আছে: শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্যরস ও মধুররস।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বৈষ্ণব পদাবলি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বৈষ্ণব পদাবলি: সব প্রশ্ন ও উত্তর →