৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?

  1. নিরঞ্জনের রুষ্মা
  2. দোহাকোষসঠিক উত্তর
  3. গুপিচন্দ্রের সন্ন্যাস
  4. ময়নামতির গান

উত্তর: (খ) দোহাকোষ

ব্যাখ্যা

হরপ্রসাদ শাস্ত্রী 'চর্যাপদ'-কে 'দোহাকোষ' নামে প্রকাশ করেন। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন; এটি বৌদ্ধ সহজিয়াদের রচিত গানের সংকলন।

  • ১৯০৭ খ্রিষ্টাব্দে নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে পুথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী।
  • ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয়। গ্রন্থের নাম ছিল 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা'।
  • চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র; এই অনুবাদ ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী আবিষ্কার করেন।

অন্যদিকে, 'নিরঞ্জনের রুষ্মা' অন্ধকার যুগের নিদর্শন; 'গোপীচন্দ্রের সন্ন্যাস' ও 'ময়নামতির গান' নাথ সাহিত্য তথা মধ্যযুগের নিদর্শন।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: চর্যাপদ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

চর্যাপদ: সব প্রশ্ন ও উত্তর →