৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০

'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

  1. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  2. হরপ্রসাদ শাস্ত্রী
  3. চন্দ্রকুমার দেসঠিক উত্তর
  4. দীনেশচন্দ্র সেন

উত্তর: (গ) চন্দ্রকুমার দে

ব্যাখ্যা

'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক চন্দ্রকুমার দে। গ্রন্থটি দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৬ সালে প্রকাশিত হয়।

চন্দ্রকুমার দে (১৮৮৯-১৯৪৬):

  • লোকসাহিত্য সংগ্রাহক ও লেখক; জন্ম বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার রাঘবপুর গ্রামে।
  • সংগৃহীত পালার মধ্যে আছে মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, ভেলুয়া সুন্দরী, মইষাল বন্ধু, দেওয়ান ঈসা খাঁ, শ্যামরায়।
  • বেশির ভাগ পালা ময়মনসিংহ ও সিলেট থেকে সংগৃহীত।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: লোক সাহিত্য (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

লোক সাহিত্য: সব প্রশ্ন ও উত্তর →