৩৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮১
চর্যাপদ কোন ছন্দে লেখা ?
- অক্ষরবৃত্ত
- মাত্রাবৃত্তসঠিক উত্তর
- স্বরবৃত্ত
- অমিত্রাক্ষর ছন্দ
উত্তর: (খ) মাত্রাবৃত্ত
ব্যাখ্যা
প্রাচীন ছন্দ নির্ণয় সম্ভব না হলেও আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচিত।
- চর্যাপদের ভাষাকে 'সন্ধ্যা' বা 'সান্ধ্য ভাষা' এবং 'আলো-আঁধারি' ভাষা বলা হয়।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে 'The Origin and Development of the Bengali Language' গ্রন্থে চর্যাপদকে বাংলা ভাষার সম্পদ হিসেবে প্রমাণ করেন।
- ড. বিজয়চন্দ্র মজুমদার ১৯২০ সালে চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ ১৯২৭ সালে চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন।
- ড. শশিভূষণ দাশগুপ্ত ১৯৪৬ সালে সহজযান প্রসঙ্গে চর্যাপদের তত্ত্ব ব্যাখ্যা করেন।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?৩০তম বিসিএস
- চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?২৮তম বিসিএস
- ’লুই ভণই গুরু পুছিঅ জান।’- এখানে ’ভণই’ শব্দের অর্থ কী?৪৭তম বিসিএস
- চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?৪৫তম বিসিএস
- চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?৪৩তম বিসিএস
- চর্যাপদের টীকাকারের নাম কি?৪১তম বিসিএস