২৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১
চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
- বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
- আরাকান রাজগ্রন্থাগার থেকে
- নেপালের রাজগ্রন্থশালা থেকেসঠিক উত্তর
- সুদূর চীন দেশ থেকে
উত্তর: (গ) নেপালের রাজগ্রন্থশালা থেকে
ব্যাখ্যা
চর্যাপদ বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন। ১৯০৭ খ্রিষ্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন।
- ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 'বৌদ্ধগান ও দোহা' নামে প্রকাশিত হয়।
- রচয়িতা বৌদ্ধ সহজিয়াগণ; বিষয়বস্তু বৌদ্ধধর্ম।
- সুকুমার সেনের মতে পদকর্তা ২৪ জন; ড. মুহম্মদ শহীদুল্লাহর 'Buddhist Mystic Songs' অনুযায়ী ২৩ জন।
- প্রথম পদের রচয়িতা লুইপা।
- সর্বোচ্চ পদ রচয়িতা কাহ্নাপা (১৩টি পদ রচনা, ১২টি পাওয়া গেছে); দ্বিতীয় ভুসুকুপা (৮টি পদ)।
একই টপিকের আরও প্রশ্ন
- ’লুই ভণই গুরু পুছিঅ জান।’- এখানে ’ভণই’ শব্দের অর্থ কী?৪৭তম বিসিএস
- চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?৪৫তম বিসিএস
- চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?৪৩তম বিসিএস
- চর্যাপদের টীকাকারের নাম কি?৪১তম বিসিএস
- চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?৪০তম বিসিএস
- উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?৪০তম বিসিএস