৩০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১

বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?

  1. ২০০৭
  2. ১৯০৭সঠিক উত্তর
  3. ১৯০৯
  4. ১৯১৬

উত্তর: (খ) ১৯০৭

ব্যাখ্যা

ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।

  • ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয়।
  • পদ সংখ্যা ৫০টি; সুকুমার সেনের মতে ৫১টি।
  • উদ্ধারকৃত পদ সাড়ে ৪৬টি। ২৪নং (কাহ্নপা), ২৫নং (তন্ত্রীপা) ও ৪৮নং (কুক্কুরীপা) পদ পাওয়া যায়নি।
  • তিব্বতি অনুবাদ করেন কীর্তিচন্দ্র; তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচী (১৯৩৮)।
  • সংস্কৃত ব্যাখ্যাকার মুনিদত্ত; তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: চর্যাপদ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

চর্যাপদ: সব প্রশ্ন ও উত্তর →