৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১
’লুই ভণই গুরু পুছিঅ জান।’- এখানে ’ভণই’ শব্দের অর্থ কী?
- বলেসঠিক উত্তর
- ভাবে
- চায়
- দেখে
উত্তর: (ক) বলে
ব্যাখ্যা
পঙ্ক্তিটির অর্থ: লুই বলেন, গুরুকে জিজ্ঞাসা করে জানো।
'ভণই' অর্থ বলে (ভণতি > ভণই)। 'পূছিঅ' অর্থ জিজ্ঞাসা করে। 'জাণ' অর্থ জানো।
লুইপা চর্যাগীতির প্রথম কবি; চর্যার ১ ও ২৯ নং পদের রচয়িতা। তাঁর জীবৎকাল ৭৩০-৮১০ খ্রিষ্টাব্দ, সময় ছিল রাজা ধর্মপালের রাজত্বকাল। তিব্বতি অনুবাদে তাঁর তিনটি বৌদ্ধ গ্রন্থের নাম পাওয়া যায়: 'শ্রীভগবদভিসময়', 'অভিসময়বিভঙ্গ' ও 'তত্ত্বস্বভাবদোহাকোষগীতিকাদৃষ্টিনাম'।
চর্যার ১ নং পদ:
কাআ তরুবর পঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পইঠো কাল।।
একই টপিকের আরও প্রশ্ন
- চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?৪৫তম বিসিএস
- চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?৪৩তম বিসিএস
- চর্যাপদের টীকাকারের নাম কি?৪১তম বিসিএস
- চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?৪০তম বিসিএস
- উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?৪০তম বিসিএস
- 'সন্ধ্যাভাষা' কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?৩৮তম বিসিএস