৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২

জসীমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন্ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

  1. তত্ত্ব-বোধিনী
  2. ধূমকেতু
  3. কালি ও কলম
  4. কল্লোলসঠিক উত্তর

উত্তর: (ঘ) কল্লোল

ব্যাখ্যা

'কবর' কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'কল্লোল' পত্রিকায়।

  • কবিতাটি জসীম উদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭) এর অন্তর্ভুক্ত; এই কাব্যে মোট ১৯টি কবিতা আছে।
  • মাত্রাবৃত্ত ছন্দে রচিত, ১১৮টি পঙ্‌ক্তি আছে।
  • কাহিনিধর্মী কবিতা; এক গ্রামীণ বৃদ্ধের প্রিয়জন হারানোর বেদনা ও মৃত্যুর অপেক্ষার চিত্র।

জসীম উদ্‌দীনের অন্য রচনা:

  • কাব্য: নক্সীকাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাঁশি, বালুচর, ধানক্ষেত, রূপবতী, মাটির কান্না।
  • নাটক: পদ্মাপার, বেদের মেয়ে, পল্লীবধূ।
  • আত্মকথা: যাদের দেখেছি, ঠাকুর বাড়ির আঙ্গিনায়, জীবন কথা।
  • ভ্রমণ কাহিনি: চলে মুসাফির, হলদে পরির দেশে, যে দেশে মানুষ বড়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →