৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭
কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি?
- অগ্নিবীণাসঠিক উত্তর
- বিষের বাঁশি
- ভাঙার গান
- চন্দ্রবিন্দু
উত্তর: (ক) অগ্নিবীণা
ব্যাখ্যা
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থটি কখনো নিষিদ্ধ হয়নি; এর প্রকাশনা ব্রিটিশ শাসনের অধীনেই সম্পন্ন হয়। অগ্নিবীণা, সঞ্চিতা, ফণিমনসা, সর্বহারা ও রুদ্রমঙ্গল বাজেয়াপ্ত করার সুপারিশ থাকলেও নিষিদ্ধ হয়নি।
১৯২২-১৯৩১ সালের মধ্যে নিষিদ্ধ নজরুলের পাঁচটি গ্রন্থ:
| গ্রন্থ | ধরন | নিষিদ্ধ হওয়ার সময় |
|---|---|---|
| যুগবাণী | প্রবন্ধ গ্রন্থ | ২৩ নভেম্বর ১৯২২ (প্রথম নিষিদ্ধ বই) |
| বিষের বাঁশি | কবিতাগ্রন্থ | ২২ অক্টোবর ১৯২৪ (প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ) |
| ভাঙার গান | কবিতাগ্রন্থ | ১৯২৪ |
| প্রলয় শিখা | কবিতাগ্রন্থ | ১৭ সেপ্টেম্বর ১৯৩০ |
| চন্দ্রবিন্দু | গানের সংকলন | ১৪ অক্টোবর ১৯৩১ (সর্বশেষ) |
একই টপিকের আরও প্রশ্ন
- জসীম উদ্দীনের 'কবর' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?৪৭তম বিসিএস
- 'হরফের ছড়া' কার লেখা বর্ণশিক্ষার বই?৪৭তম বিসিএস
- 'রক্তকরবী' নাটকের অন্তর্গত বিষয় কী?৪৭তম বিসিএস
- মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়?৪৭তম বিসিএস
- 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?' কোন উপন্যাসে আছে?৪৭তম বিসিএস
- 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা -৪৬তম বিসিএস