৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩১
'হরফের ছড়া' কার লেখা বর্ণশিক্ষার বই?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- ফররুখ আহমদসঠিক উত্তর
- বন্দে আলী মিয়া
উত্তর: (গ) ফররুখ আহমদ
ব্যাখ্যা
'হরফের ছড়া' ফররুখ আহমদের লেখা একটি বর্ণশিক্ষার বই, যা ছড়ার মাধ্যমে বাংলা বর্ণমালা শেখানোর জন্য রচিত। বইটি ১৯৭০ সালে প্রকাশিত হয়।
মনে রাখুন:
- ফররুখ আহমদ ১৯১৮ সালে মাগুরার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন; তিনি মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- 'সাত সাগরের মাঝি' তাঁর শ্রেষ্ঠ ও প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- 'লাশ' কবিতা (১৯৪৪) তাঁকে প্রথম খ্যাতি এনে দেয়।
- 'হাতেমতায়ী' কাহিনী কাব্যের জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার পান।
শিশু-কিশোরদের জন্য রচিত গ্রন্থ: পাখির বাসা, হরফের ছড়া, নতুন লেখা, ছড়ার আসর, চিড়িয়াখানা, কিস্সা কাহিনী, মাহফিল ১ম ও ২য় খণ্ড, ফুলের জলসা।
বর্ণশিক্ষার বই 'বর্ণপরিচয়' লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
একই টপিকের আরও প্রশ্ন
- 'রক্তকরবী' নাটকের অন্তর্গত বিষয় কী?৪৭তম বিসিএস
- মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়?৪৭তম বিসিএস
- 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?' কোন উপন্যাসে আছে?৪৭তম বিসিএস
- 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা -৪৬তম বিসিএস
- ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?৪৬তম বিসিএস
- দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক -৪৬তম বিসিএস