৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৫
'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?' কোন উপন্যাসে আছে?
- বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'সঠিক উত্তর
- রবীন্দ্রনাথের 'গোরা'
- শরৎচন্দ্রের 'চরিত্রহীন'
- বিভূতিভূষণের 'আরণ্যক'
উত্তর: (ক) বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
ব্যাখ্যা
'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?' লাইনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা' উপন্যাস থেকে নেওয়া।
মনে রাখুন:
- প্রকাশ: ১৮৬৬ সাল; বঙ্কিমের দ্বিতীয় সার্থক উপন্যাস।
- কাহিনি: অরণ্যে কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে।
- প্রধান চরিত্র: কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক।
- 'পথিক তুমি পথ হারাইয়াছ' সংলাপটি বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্টিক সংলাপ হিসেবে উল্লেখিত।
অন্য উপন্যাস:
- 'গোরা' (১৯১০): রবীন্দ্রনাথের বৃহত্তম ও রাজনৈতিক উপন্যাস।
- 'চরিত্রহীন' (১৯১৭): শরৎচন্দ্রের উপন্যাস; প্রধান নারী চরিত্র সাবিত্রী ও কিরণময়ী।
- 'আরণ্যক' (১৯৩৯): বিভূতিভূষণের উপন্যাস; ডায়েরিরীতিতে উত্তমপুরুষের জবানিতে রচিত।
একই টপিকের আরও প্রশ্ন
- 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা -৪৬তম বিসিএস
- ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?৪৬তম বিসিএস
- দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক -৪৬তম বিসিএস
- রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?৪৬তম বিসিএস
- 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' -গানটির রচয়িতা -৪৬তম বিসিএস
- প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?৪৫তম বিসিএস