৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩

'বিষণ্ণ' শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি?

  1. বিষাদসঠিক উত্তর
  2. বিষণ্ণ
  3. বিষাক্ত
  4. বিষয়

উত্তর: (ক) বিষাদ

ব্যাখ্যা

বিষণ্ণ শব্দের বিশেষ্য পদ বিষাদ, যার অর্থ দুঃখ, বিষণ্ণতা; আশাভঙ্গজনিত খেদ বা ক্ষোভ।

শুদ্ধ বিশেষ্য-রূপ বিষণ্নতা; তবে এটি অপশনে না থাকায় অর্থঘনিষ্ঠ বিশেষ্য হিসেবে বিষাদ গ্রহণযোগ্য।

  • বিষণ্ন (বিশেষণ): বিষাদযুক্ত; দুঃখিত; ক্ষুণ্ণ; স্নান, মলিন।
  • বিষণ্নতা (বিশেষ্য): ম্লানতা।
  • বিষাদ (বিশেষ্য): স্ফূর্তিশূন্যতা; বিষণ্নতা।
  • বিষাক্ত (বিশেষণ): বিষযুক্ত, বিষমিশ্রিত।
  • বিষয় (বিশেষ্য): ইন্দ্রিয়কে আকৃষ্ট করে এমন; ভোগ্য বস্তু।

একই টপিকের আরও প্রশ্ন

বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয় পদ: সব প্রশ্ন ও উত্তর →