৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩২

'রক্তকরবী' নাটকের অন্তর্গত বিষয় কী?

  1. নতুনের জয়গান গাওয়া
  2. সামন্তবাদের বিলুপ্তি দেখানো
  3. শ্রমিকদের অপ্রাপ্তি তুলে ধরা
  4. পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানোসঠিক উত্তর

উত্তর: (ঘ) পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো

ব্যাখ্যা

'রক্তকরবী' সাংকেতিক নাটকে পুঁজিবাদের নেতিবাচক প্রভাবে মানুষের প্রেম, সৌন্দর্য ও মনুষ্যত্ব কীভাবে ক্ষয় হয়, তা দেখানো হয়েছে।

কাহিনি সংক্ষেপে: যক্ষপুরীর রাজা সোনার খনির কুলিদের উৎপাদনের যন্ত্র হিসেবে দেখেন। নন্দিনী আনন্দের দূত হয়ে মুক্ত জীবনের আহ্বান জানান; রঞ্জন যান্ত্রিকতার শিকার হন। নাটকটি প্রাণশক্তি ও মানবিকতার জয়ের বার্তা দেয়।

মনে রাখুন:
- রচিত হয় বাংলা ১৩৩০ সনে শিলং-এর শৈলবাসে; প্রথম নাম ছিল 'যক্ষপুরী'।
- 'রক্তকরবী' নামে প্রবাসীতে প্রকাশিত হয় ১৩৩০ সনের আশ্বিন মাসে।
- নাটকে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের, মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে।
- প্রধান চরিত্র: নন্দিনী, রঞ্জন।

রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক: শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, গুরু, অরূপরতন, মুক্তধারা, কালের যাত্রা, তাসের দেশ।

  • BCS Mate-এ এই প্রশ্নে ১৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →