৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮
জসীম উদ্দীনের 'কবর' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- বালুচর
- রাখালীসঠিক উত্তর
- ধানক্ষেত
- মা যে জননী কান্দে
উত্তর: (খ) রাখালী
ব্যাখ্যা
'কবর' কবিতাটি জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭)-এর অন্তর্ভুক্ত। রাখালী-র প্রথম কবিতা 'রাখালী' এবং এতে মোট ১৯টি কবিতা আছে।
কবর: গ্রামীণ এক বৃদ্ধের প্রিয়জন হারানোর বেদনার কাহিনি। কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'কল্লোল' পত্রিকায় এবং মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ: রাখালী, নক্সীকাঁথার মাঠ, সুচয়নী, সোজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাঁশি, বালুচর, ধানক্ষেত, রূপবতী, মা যে জননী কান্দে, মাটির কান্না।
অন্যান্য: নাটক - পদ্মাপার, বেদের মেয়ে, পল্লীবধূ; আত্মকথা - যাদের দেখেছি, ঠাকুর বাড়ির আঙ্গিনায়; ভ্রমণকাহিনি - চলে মুসাফির, হলদে পরির দেশে।
একই টপিকের আরও প্রশ্ন
- 'হরফের ছড়া' কার লেখা বর্ণশিক্ষার বই?৪৭তম বিসিএস
- 'রক্তকরবী' নাটকের অন্তর্গত বিষয় কী?৪৭তম বিসিএস
- মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়?৪৭তম বিসিএস
- 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?' কোন উপন্যাসে আছে?৪৭তম বিসিএস
- 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা -৪৬তম বিসিএস
- ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?৪৬তম বিসিএস