৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯০

ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?

  1. কমলাকান্তসঠিক উত্তর
  2. লোকরহস্য
  3. মুচিরাম গুড়ের জীবনচরিত
  4. যুগলাঙ্গুরীয়

উত্তর: (ক) কমলাকান্ত

ব্যাখ্যা

ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্রের 'কমলাকান্তের দপ্তর' গ্রন্থের একটি চরিত্র।

  • 'কমলাকান্ত' একটি নকশা জাতীয় রম্যরচনা সংকলন; তিনটি অংশ: কমলাকান্তের দপ্তর, কমলাকান্ত পত্র ও কমলাকান্তের জবানবন্দি।
  • 'কমলাকান্তের দপ্তর' (১৮৭৫) কমলাকান্ত নামক চরিত্রের জবানিতে লেখা ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক প্রবন্ধ।
  • ডি-কুইনসির Confession of an English Opium Eater-এর প্রেরণায় রচিত।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →