৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯

গৌড়ী প্রাকৃত বলতে বোঝায়-

  1. গৌড় অঞ্চলের মুখের ভাষাসঠিক উত্তর
  2. গৌড় সাহিত্যের স্বাভাবিক রীতি
  3. গৌড় ভাষার লিখিত নমুনা
  4. গৌড় ভাষার বিকৃত উচ্চারণ

উত্তর: (ক) গৌড় অঞ্চলের মুখের ভাষা

ব্যাখ্যা

গৌড়ী প্রাকৃত হলো গৌড় অঞ্চলের সাধারণ মানুষের মুখের ভাষা।

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি; ৬৫০ খ্রিষ্টাব্দের কাছাকাছি বাংলা স্বতন্ত্র রূপ পায়। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলার উৎস মাগধী অপভ্রংশ, সময় ৯৫০ খ্রিষ্টাব্দের কাছাকাছি।

বাংলা ভাষার যুগবিভাগ:

  • প্রাচীন যুগ: ৬৫০ (মতান্তরে ৯৫০) - ১২০০ সাল
  • মধ্যযুগ: ১২০০ - ১৮০০ সাল (১২০১-১৩৫০ সন্ধিযুগ বা অন্ধকার যুগ)
  • আধুনিক যুগ: ১৮০০ - বর্তমান

বাংলা ভাষার বিবর্তন:

  • ইন্দো-ইউরোপীয় → শতম → আর্য (২৫০০ খ্রি.পূ) → ভারতীয় আর্য (১৫০০-১২০০ খ্রি.পূ) → প্রাচীন ভারতীয় আর্য (আনু. ১০০০ খ্রি.পূ) → প্রাচীন ভারতীয় কথ্য আর্য (আদিম প্রাকৃত: ৮০০ খ্রি.পূ) → সংস্কৃত (পাণিনির ব্যাকরণ: খ্রি.পূ ৬ষ্ঠ-৫ম শতাব্দী)
    • প্রাচীন প্রাকৃত (৪০০ খ্রি.পূ) → গৌড়ী প্রাকৃত (আনু. ২০০ খ্রি.) → গৌড়ী অপভ্রংশ (আনু. ৪০০-৮০০ খ্রি.) → বঙ্গ-কামরূপী (আনু. ৫০০ খ্রি.) → বাংলা (৬৫০ খ্রি.)
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।