৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৭

'বঙ্গভঙ্গ' কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?

  1. লর্ড কার্জনসঠিক উত্তর
  2. লর্ড ওয়াভেল
  3. লর্ড মাউন্ট ব্যাটেন
  4. লর্ড লিনলিথগো

উত্তর: (ক) লর্ড কার্জন

ব্যাখ্যা

১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জন বাংলা প্রেসিডেন্সি ভেঙে 'পূর্ববাংলা ও আসাম' এবং 'পশ্চিমবঙ্গ' নামে দুটি প্রদেশ গঠন করেন। এটিই বঙ্গভঙ্গ নামে পরিচিত।

  • কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা ও সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
  • লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
  • ১৯৪৭ সালের ভারত ভাগের সময় ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

একই টপিকের আরও প্রশ্ন

ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ শাসনামল: সব প্রশ্ন ও উত্তর →