৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭১

পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন-

  1. লর্ড রিপন
  2. লর্ড কার্জনসঠিক উত্তর
  3. লর্ড মিন্টো
  4. লর্ড হার্ডিঞ্জ

উত্তর: (খ) লর্ড কার্জন

ব্যাখ্যা

১৯০৫ সালে বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ গঠিত হয়; তখন ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন।

  • নতুন প্রদেশের রাজধানী ছিল ঢাকা।
  • পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত প্রদেশের নাম ছিল বাংলা প্রদেশ, রাজধানী কলকাতা।
  • হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল বাঙালি বঙ্গভঙ্গের বিরোধিতা করে।

অন্যান্য:

  • লর্ড রিপন: ভারতীয় স্থানীয় স্বায়ত্তশাসনের জনক।
  • লর্ড হার্ডিঞ্জ: ১৯১১ সালে দিল্লি দরবারে পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
  • লর্ড মিন্টো: মর্লি-মিন্টো সংস্কার আইন (১৯০৯) অনুযায়ী মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার দেন।

একই টপিকের আরও প্রশ্ন

ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ শাসনামল: সব প্রশ্ন ও উত্তর →