৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৬

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

  1. চতুর্থ তফসিলে
  2. পঞ্চম তফসিলেসঠিক উত্তর
  3. ষষ্ঠ তফসিলে
  4. সপ্তম তফসিলে

উত্তর: (খ) পঞ্চম তফসিলে

ব্যাখ্যা

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৭ই মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে সংযোজন করা হয়।

বাংলাদেশের সংবিধানের ৭টি তফসিল:

  • প্রথম: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
  • দ্বিতীয়: রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)
  • তৃতীয়: শপথ ও ঘোষণা
  • চতুর্থ: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
  • পঞ্চম: ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ
  • ষষ্ঠ: স্বাধীনতার ঘোষণা
  • সপ্তম: স্বাধীনতার ঘোষণাপত্র
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সংবিধানের অনুচ্ছেদ ও তফসিল (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সংবিধানের অনুচ্ছেদ ও তফসিল: সব প্রশ্ন ও উত্তর →