৩৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩২

চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে?

  1. ১৭৫৭ খ্রি.
  2. ১৭৭০ খ্রি.
  3. ১৮৫৭ খ্রি.
  4. ১৭৯৩ খ্রি.সঠিক উত্তর

উত্তর: (ঘ) ১৭৯৩ খ্রি.

ব্যাখ্যা

চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ প্রবর্তন করেন।

  • এর আগে ওয়ারেন হেস্টিংস পাঁচসালা ও একসালা বন্দোবস্ত চালু করেছিলেন, কিন্তু সেগুলো রাজস্ব আদায়ে সফল হয়নি।
  • এটি ইংরেজদের সাম্রাজ্যবাদী ভূমি ব্যবস্থা ছিল।
  • এর ফলে কৃষক ও অনেক বনেদি জমিদার সর্বস্বান্ত হয়, আর নগদ টাকার মালিক মহাজনরা রাতারাতি জমিদারে পরিণত হয়।
  • ১৯৫০ সালে এ ব্যবস্থা উচ্ছেদ করা হয়।

একই টপিকের আরও প্রশ্ন

ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ শাসনামল: সব প্রশ্ন ও উত্তর →