৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৫

বাংলার 'ছিয়াত্তরের মন্বন্তর'-এর সময় কাল:

  1. ১৭৭০ খ্রিস্টাব্দসঠিক উত্তর
  2. ১৭৬০ খ্রিস্টাব্দ
  3. ১৭৬৫ খ্রিস্টাব্দ
  4. ১৭৫৬ খ্রিস্টাব্দ

উত্তর: (ক) ১৭৭০ খ্রিস্টাব্দ

ব্যাখ্যা

ছিয়াত্তরের মন্বন্তর হয় ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ)। এ কারণে একে 'ছিয়াত্তরের মন্বন্তর' বলা হয়।

মনে রাখুন:

  • এটি বাংলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ। এতে বাংলার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মারা যায়।
  • তৎকালীন ইংরেজ গভর্নর ছিলেন জন কার্টিয়ার।
  • কারণ: দ্বৈতশাসন ব্যবস্থা এবং পরপর তিন বছর অনাবৃষ্টিজনিত খরায় ফসল উৎপাদন কম হওয়া।

একই টপিকের আরও প্রশ্ন

ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ শাসনামল: সব প্রশ্ন ও উত্তর →