৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৮
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
- সিলেটের বনভূমি
- পার্বত্য চট্টগ্রামের বনভূমি
- ভাওয়াল ও মধুপুরের বনভূমিসঠিক উত্তর
- খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
উত্তর: (গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ব্যাখ্যা
ভাওয়াল ও মধুপুরের বনভূমি শাল বা গজারী বৃক্ষের জন্য বিখ্যাত, তাই একে গজারী বা শালবৃক্ষের বনভূমিও বলা হয়।
- উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র থেকে দক্ষিণে বুড়িগঙ্গা পর্যন্ত বিস্তৃত; ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলা এর অন্তর্ভুক্ত।
- আয়তন ৪,১০৩ বর্গকিলোমিটার, গড় উচ্চতা প্রায় ৩০ মিটার।
- এটি প্লাইস্টোসিনকালের দ্বিতীয় বৃহত্তম উচ্চভূমি এবং ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমির অন্তর্গত।
- পার্বত্য চট্টগ্রামের প্রধান বৃক্ষ: গর্জন, জারুল, শিমুল, গামার।
- বরেন্দ্র বনভূমি ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমি।
একই টপিকের আরও প্রশ্ন
- নিচের কোন ভৌগোলিক এলাকাটি 'রামসার সাইট' হিসেবে স্বীকৃত?৩৮তম বিসিএস
- সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?২৫তম বিসিএস
- বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?২০তম বিসিএস
- কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত?৪৬তম বিসিএস
- উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমন্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল -৪৬তম বিসিএস
- নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?৪৬তম বিসিএস