৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৫
ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন -
- পর্তুগিজরাসঠিক উত্তর
- ইংরেজরা
- ওলন্দাজরা
- ফরাসিরা
উত্তর: (ক) পর্তুগিজরা
ব্যাখ্যা
ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরাই প্রথম বাংলায় আসে।
- উপমহাদেশে আগমন: ১৪৯৮ (ভাস্কো ডা গামার কালিকট পৌঁছার কয়েক দশক পরে বাংলায় আসে)।
- বাংলায় আগমন: ১৫১৬ (হুগলি)।
- বাংলায় প্রথম কুঠি: ১৫১৭ (হুগলি)।
- বাংলা ত্যাগ: ১৬৬৬, চট্টগ্রাম থেকে; সুবেদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম ও সন্দ্বীপের ঘাঁটি দখল করে বিতাড়িত করেন।
- আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা।
অন্যান্য ইউরোপীয়:
- ইংরেজ: বাংলায় আগমন ১৬০০ সালে।
- ওলন্দাজ: ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ১৬০২ সালে আসে; ১৭৫৯ সালে বিদরার যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয় এবং ১৮০৫ সালে এদেশ ত্যাগ করে।
- দিনেমার: ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি; ব্যবসায় ব্যর্থ হয়ে ১৮৪৫ সালে এদেশ ত্যাগ করে।
- ফরাসি: বাংলায় আগমন ১৬৭৪ সালে; ইউরোপীয়দের মধ্যে সবার শেষে আসে।
একই টপিকের আরও প্রশ্ন
- পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন-৩৭তম বিসিএস
- বাংলার 'ছিয়াত্তরের মন্বন্তর'-এর সময় কাল:৩৬তম বিসিএস
- লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?৩৫তম বিসিএস
- চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে?৩৪তম বিসিএস
- বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?২৯তম বিসিএস
- ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?২৯তম বিসিএস